দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৫
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

৫ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৩, ২০২৩
জুলাই ১৩, ২০২৩ ০ কমেন্ট 658 ভিউস

খেলা ডেস্ক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। দুর্ভাগ্য ভারতকে ৯৫ রানে আটকে রেখেও স্বাগতিকরা ম্যাচটি জিততে পারেনি। তবে বৃহস্পতিবার কোনও ভুল হয়নি। এদিন সফরকারীদের ১০২ রানে আটকে রেখে ১০ বল আগেই ৪ উইকেটে জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলার-ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে। আগে ব্যাট করে ভারত ১০২ রান সংগ্রহ করে। জবাবে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ওপেনার সাথী রানি। কিন্তু ১০ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর দিলারা ৭ বলে ১ রান ও অধিনায়ক নিগারও ১৪ রানে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

স্বর্ণা খাতুন (২) ও সুলতানা খাতুন (১২) এবং দারুণ ব্যাটিং করা শারমিন সুলতানা ৪২ রানে আউট হতেই মনে হচ্ছিল আবারও জয়ের কাছে গিয়ে বাংলাদেশ হার মানবে। কিন্তু রিতু মনি ও নাহিদার দায়িত্বশীল ফিনিশিংয়ে শেষ অব্দি ১০ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৪৬ বলে ৩ চারে শারমিন ৪২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। রিতু ৭ ও নাহিদা ১০ রানে অপরাজিত ছিলেন। ভারতের বোলারদের মধ্যে মিনু মানি ও দেবিকা বৈদ্য দুটি করে উইকেট নিয়েছেন। জেমিমাহ নেন একটি উইকেট।

এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশের দারুণ বোলিংয়ে শুরুতেই অস্বস্তি ফুটে উঠে ভারতীয়দের। অধিনায়ক হারমানপ্রীত ও জেমিমাহ রদ্রিগেস ছাড়া দলের কেউ প্রত্যাশা মেটাতে পারেননি। ফাহিমার বলে স্টাম্পড হওয়ার আগে হারমানপ্রীত ৪১ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। এছাড়া জেমিমাহর ব্যাট থেকে আসে ২৮ রানের ইনিংস।

১৭তম ওভারে অধিনায়ক আউট হওয়ার পরই মূলত খেই হারায় ভারতীয় দল। লেজের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রানে থামে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি।

রাবেয়া খান ১৬ রানে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন। সুলতানা খাতুন নেন ১৭ রানে দুই উইকেট। এছাড়া নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তার নেন একটি করে উইকেট।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। দুর্ভাগ্য ভারতকে ৯৫ রানে আটকে রেখেও স্বাগতিকরা ম্যাচটি জিততে পারেনি। তবে বৃহস্পতিবার কোনও ভুল হয়নি। এদিন সফরকারীদের ১০২ রানে আটকে রেখে ১০ বল আগেই ৪ উইকেটে জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার নবাগত ইউএনওকে শুভেচ্ছা প্রদান
পরবর্তী পোস্ট
নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ: উজরা

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting