দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩৭
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বড়দল ইউনিয়নে চেউটিয়া নদীতে অবৈধ বাঁধ অপসারণ, এলাকাবাসীর স্বস্তি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১২, ২০২৩
জুলাই ১২, ২০২৩ ০ কমেন্ট 314 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে চেউটিয়া নদীতে আড়াআড়ি ভাবে মাটির বাঁধ দিয়ে মাছ চাষ করায় পয়: নিস্কাশন ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। অবৈধ দখল মুক্ত ও পয়: নিস্কাশন ব্যবস্থা সচল রাখতে বাঁধ ও নেটপাটা অপসারন কাজ শুরু করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর সরেজমিন উপস্থিত থেকে অপসারন কার্যক্রম পরিচালনা করেন। চেউটিয়া নদী/ খাল বড়দল ও খাজরা ইউনিয়নের বিশাল এলাকার পানি নিস্কাশন কাজে দীর্ঘকাল ব্যবহৃত হয়ে আসছে। এই খালের মাধ্যমে সারা বছর পানি নিস্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, প্রয়োজনীয় পানি ব্যবহার করে ধান ও অন্য ফসল উৎপাদন করে এলাকার মানুষ জীবন নির্বাহ করে আসছে। কিন্তু গত কয়েক বছর পূর্ব থেকে এলাকার প্রভাবশালী ও স্বার্থান্বেষী ব্যক্তিবর্গ নদী/ খালের ৩ শতাধিক বিঘা জমি নিজেদের দখলে নিয়ে কিম্বা উচ্চ মূল্যে চুক্তি ভিত্তিক বিক্রয় করে খাল কুক্ষিগত করে রেখেছেন। জবর দখলকারীরা নদীতে অনুমান ৫০/৬০ স্থানে আড়াআাড়ি মাটির বাঁধ দিয়ে ও নেটপাটা দিয়ে আটকে নদীতে পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ফলে বড়দল ইউনিয়নের গাতিরমহল, পাঁচপোতা, লক্ষ্মীখোলাসহ আশপাশের গ্রামগুলোর পানি অপসারণ বন্ধ থাকায় এলাকার কৃষকরা যেমনি ধান চাষ করতে পারছেনা, তেমনি মানুষ ঘরবাড়ি রক্ষা স্বাভাবিক জীবন যাপনে চরম ভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা নির্বাচনের সময় ওয়াদা দিয়েছিলেন, অবৈধ খাল দখলমুক্ত করে এলাকাবাসীর দীর্ঘদিন চাহিদা পুরন করবেন। তার আবেদনের প্রেক্ষিতে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এলাকায় সরেজমিন গমন করে নদীতে আড়াআড়ি মাটির বাঁধ দেখে অবাক হয়ে যান। তিনি স্থানীয় মানুষ ও বাধ দিয়ে মাছচাষকারী ব্যক্তিদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা জানতে পারেন। বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ কুমার খাল/ নদীর চিত্র ও অবৈধ দখলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এরপর একে একে বেশ কিছু অবৈধ মাটির বাঁধ অপসারনের নির্দেশ প্রদান করলে মানুষ কোদাল দিয়ে মাটি কেটে পয়: নিস্কাশন ব্যবস্থা চালু করেন। আগামী দু’দিনের মধ্যে সকল বাঁধ ও নেটপাটা অপসারণ করতে তিনি নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জড়দীশ চন্দ্র সানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ কুমার, থানার এসআই নূর নবী, কৃষি অফিস ও ইউএনও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অবৈধ বাঁধ কেটে নদী/ খাল অবমুক্ত করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় পল্লী বন্ধুর মৃত্যুবার্ষিকী পালনে ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নে প্রস্তুুতি সভা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে প্রবাসী মিজানুর রহমানের বাড়ি ডাকাতি

রিলেটেড পোস্ট

আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...

অক্টোবর ৬, ২০২৬

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting