দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

কর্তৃক kobirubel.satnadee জুন ১৯, ২০২৩
জুন ১৯, ২০২৩ ০ কমেন্ট 465 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) বেলা ১১টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে সিভিল সার্জন কাম-তত্ত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎকদের আরো বেশি আন্তরিক হতে হবে। সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা প্রতি ২ মাস অন্তর নির্দিষ্ট সময়ে হতে হবে। আলোচ্য সূচির মধ্যে কয়েকটি বিষয় সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।” মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডা. সালমান হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফয়সাল আহমেদ, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ প্রমুখ। সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচ্য সূচির মধ্যে ছিল- জনবল সম্পর্কিত আলোচনা, হাসপাতালে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা, যত্রতত্র পোস্টার লাগানো সম্পর্কিত আলোচনা, হাসপাতালে নিরাপত্তা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যন্তরে দালাল, অ্যাম্বুলেন্স সম্পর্কিত আলোচনা ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. স্মৃতিভা দাস।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শার্শা ও বেনাপোলে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
পরবর্তী পোস্ট
ডিবি ইউনাইটেড হাইস্কুলে চোখে ছানিপড়া রোগীদের অপারেশন ক্যাম্প

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting