দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৬
আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের
খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...
কালীগজ্ঞে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সাতক্ষীরা জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মে ১৬, ২০২৩
মে ১৬, ২০২৩ ০ কমেন্ট 495 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সাতক্ষীরা জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট (লেক ভিউতে) সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জাতির জনক বঙ্গবন্ধু, শহিদ জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের শহিদ ও ১৫ আগস্ট এবং ২১ আগস্টের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাদের একটা বড় অবদান রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও সাতক্ষীরার সাধারণ মানুষ মনে করে সাতক্ষীরা স্বাধীন হয়েছে ২০১৪ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার বিজয়ের মধ্য দিয়ে। সাতক্ষীরার অনেক বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়ার যোগ্য থাকলেও পায়নি। গ্যালেন্টি এওয়ার্ড থেকেও বঞ্চিত হয়েছে। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ এর নতুন কমিটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের চাওয়া পাওয়া সফলতার সাথে কাজ করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, ভাষার জন্য পৃথিবীর কোন জাতি জীবন দেইনি। একমাত্র বাংলাদেশের বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সাথে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপ দিতে কাজ করে যাচ্ছেন।” সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ েেকন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ খুলনা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কামালুজ্জামান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা কমান্ডার এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ। এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুর রহমান খোকন, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান শান্ত, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এম সুশান্ত, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, এস এম রেজাউল ইসলামসহ জেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সম্মেলনের আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম জিন্নাহ। ক্যাপশন : সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সাতক্ষীরা জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় পিকআপভ্যান খাদে পড়ে নিহত ২
পরবর্তী পোস্ট
দেবহাটায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

রিলেটেড পোস্ট

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting