দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪০
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

গুটি কয়েক মানুষের প্রেসক্লাব নয়; প্রেসক্লাব সবার: এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৭, ২০২৩
এপ্রিল ১৭, ২০২৩ ০ কমেন্ট 437 ভিউস

আহাদুর রহমান জনি: প্রেসক্লাব সমগ্র সাংবাদিকদের। সকল সাংবাদিকদের স্থান হলো প্রেসক্লাব। এখানে মান অভিমানের কোন বিষয় নেই। যারা সাংবাদিকতার সাথে জড়িত তাদের প্রেসক্লাবে সদস্য পদ দিতেই হবে, সে যেই হোক। এটাই হলো বাস্তবতা। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে কথাগুলো বলেছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডো মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, বিএনপি নেতা ফারুক আহমেদ। বক্তব্যের শুরুতে সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বলেন, অনেকে অনেক অভিযোগ, মান-অভিমান আমার কাছে বলতো, এতদিন সাংবাদিকতা করি, অথচ প্রেসক্লাবে সদস্য হতে পারিনা। যারা সাংবাদিকতার সাথে জড়িত প্রেসক্লাব তাদের জন্য। এখানে বসে তারা সময় কাটাবে। তারা গল্প গুজব করবে, সংবাদ লিখবে ইত্যাদি। গুটি কয়েক মানুষের প্রেসক্লাব নয়, প্রেসক্লাব সবার। প্রেসক্লাবে এসে একটা ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক বজায় রেখে সবাই একত্রে কাজ করতে পারে এই আহবান আমি জানাবো। গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই আসুক। সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এ সময় বলেন, আমরা দেখেছি সাতক্ষীরার বিভিন্ন সংগঠন অনেক জটিলতার মধ্যে ছিলো। সবগুলো সংগঠন গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্যদিয়ে কমিটি হয়েছে। সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতি, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এর প্রকৃত উদাহরণ। বিগত সময়ে প্রেসক্লাব যে প্রাঞ্জলতার সাথে কাজ করেছে, আগামীতেও আশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যদিয়ে নেতা নির্বাচন করে প্রেসক্লাব পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনবে। স্বাগত বক্তব্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন বলেন, বেশ কিছুদিন প্রেসক্লাবে অনিয়ম ও বিশৃংঙ্খলা চলছিলো। যার কারণে আমরা উদ্যোগী হয়ে আবারও একটি শৃংঙ্খলা ফিরিয়ে এনেছি। আমদের কাজ হলো আগামীতে সাধারণ সভা ও নির্বাচন দেওয়া। যাতে প্রেসক্লাব একটি গণতান্ত্রিক ধারায় পৌঁছুতে পারে। সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মোজাফ্ফর রহমান, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান তুহিন, মাছুদুর জামান সুমন, দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি ইয়ারব হোসেন, দৈনিক সংযোগ বাংলাদেশের জেলা প্রতিনিধি শেখ তহিদুর রহমান, দৈনিক সংযোগ প্রতিদিনের জেলা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, দৈনিক শেয়ার বিজের সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহ আলম, সাংবাদিক মাফফিজুল ইসলাম আক্কাস, দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রফিকুল ইসলাম রানা, দৈনিক স্বাধীনমতের জেলা প্রতিনিধি আহাদুর রহমান, দৈনিক একুশের সংবাদের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক খুলনার জেলা প্রতিনিধি ইমান আলী, দৈনিক সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার ও জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার মো. জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, দৈনিক সাতনদী পত্রিকার জহুরুল কবীর, দৈনিক কালান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রহমান, দৈনিক প্রগতি পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আশা, ইভিনিং নিউজের জেলা প্রতিনিধি আইয়ুব হোসেন রানা, দৈনিক আজকের তথ্য পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি রুবেল হোসেন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত 
পরবর্তী পোস্ট
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা : সাবেক এমপি হাবিবসহ চারজনের যাবজ্জীবন

রিলেটেড পোস্ট

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting