দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:২১
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

এবার কি সত্যিই আলাদা হচ্ছেন শোয়েব-সানিয়া?

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৯, ২০২৩
এপ্রিল ৯, ২০২৩ ০ কমেন্ট 351 ভিউস

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক আর ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ভাসে বাতাসে। অনেকবারই তাদের বিচ্ছদের খবর প্রচার হয়েছে। পরবর্তীতে সেটা মিথ্যা বলেও প্রমাণ হয়েছে।

দুজনের বিচ্ছেদের পালে আরও একবার হাওয়া লাগলো। সম্প্রতি সানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেন। সেখানে ছেলের সঙ্গে ইফতার করতে দেখা যায় তাকে । তবে সেখানে ছিলেন না তার স্বামী শোয়েব মালিক।

ভিডিওর নিচে ভক্তরা শোয়েবকে নিয়ে প্রশ্ন করেন। একজন বলেন, ‘শোয়েব মালিক কোথায়?’ আরেকজন লিখেন, ‘তাহলে কি সত্যিই আপনাদের বিচ্ছেদ হয়ে গেছে?’ সানিয়া অবশ্য এসব মন্তব্যের কোনোটিতেই উত্তর দেননি।

ইফতারে শোয়েবকে না দেখে প্রশ্ন তোলেন নেটিজেনরাও। তাদের আশঙ্কা, তাহলে কি সত্যিই ছাড়াছাড়ি হয়ে গেছে সানিয়া মির্জা আর শোয়েব মালিকের? এমন প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে সবখানে।

কিছুদিন আগে ছেলে আর পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেন সানিয়া। সেখানেও ছিলেন না মালিক। এর আগে মালিক তাঁর ইনস্টাগ্রামে কিছুদিন আগে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে একটি ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

তখনও দুজনের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা শুরু হয়।
এর আগে গত ডিসেম্বরেও শোয়েব মালিক আর সানিয়া মির্জার বিচ্ছেদের খবর বের হয়। গত বছর আয়েশা ওমরের সঙ্গে একটি বোল্ড ফটোশুট করেন শোয়েব। সেটার সূত্র ধরে তাদের বিচ্ছেদ হচ্ছে বলে ধারণা করা হয়। তবে পরবর্তীতে দেখা যায় নিজেদের রিয়েলিটি শো ‘দ্য মির্জা মালিক শো’ প্রচারের কৌশল ছিল সেটা।

তবে শোয়েব অবশ্য তখনও এ বিষয়ে মুখ খোলেননি। বরং নিজেদের ব্যক্তিগত বিষয়ে জবাব দেবেন না বলে জানান। সংবাদমাধ্যমের তাদের ব্যক্তিগত বিষয়ে সংবাদ প্রকাশ করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

আলোচিত এই দম্পতি ২০১০ সালে বিয়ে করেন। ২০১৮ সালের ৩০ অক্টোবর তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিক জন্মগ্রহণ করেন। শোয়েবের দেশ পাকিস্তান আর সানিয়ার দেশ ভারতের মধ্যে রাজনৈতিকা বৈরিতা অনেক দিনের। তবে সেটা তাদের প্রণয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি।
সানিয়া মির্জা কয়েকদিন আগেই পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন। ভারতীয় টেনিসে তাকে নারীদের অগ্রদূত বলা হয়। শোয়েব মালিক জাতীয় দলের বাইরে রয়েছেন অনেকদিন।

তবে এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন তিনি। গত বিপিএলে মিরপুরে শোয়েব খেলেন ক্যারিয়ারের ৪০০তম স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্ত্রীর পর্নো ভিডিও বানান গায়ক আদনান সামি, ভাইয়ের অভিযোগ
পরবর্তী পোস্ট
অলৌকিক ব্যাটিং রিঙ্কু সিং এর, পাঁচ ছক্কা শেষ ওভারে

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting