দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:৪২
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সাকিব-লিটনের টেস্ট না খেলার কারণ নেই: পাপন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩১, ২০২৩
মার্চ ৩১, ২০২৩ ০ কমেন্ট 341 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা আরও বাড়ল। আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য সাকিবদের অনাপত্তিপত্র পাওয়ার গুঞ্জন থাকলেও সেটা নিয়েছে ভিন্ন মোড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট, টেস্ট সিরিজের আগে ছুটি মিলছে না সাকিব-লিটনদের।

শুক্রবার (৩১ মার্চ) পর্দা উঠছে আইপিএলের ১৬তম আসরের। এ বারের টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল তিন ক্রিকেটারের। সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজুর রহমান।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ চলমান থাকায় বিসিবি থেকে আইপিএল শুরুর আগে অনাপত্তিপত্র পাননি তারা। যার কারণে আইপিএল শুরুর কয়েক ম্যাচে খেলা হচ্ছে না তাদের। তবে সম্ভাবনা ছিল, লিগ শুরুর দিন দুয়েকের মধ্যে তাদের সেখানে যোগ দেয়ার। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে আইরিশদের নাস্তানাবুদ করার পর গুঞ্জন উঠেছিল, সিরিজের শেষ টি-টোয়েন্টি শেষে তারা অনাপত্তিপত্র পেতে পারেন। তিন ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ অবশ্য আগেই যোগ দেয়ার সুযোগ পাবেন। কারণ সীমিত ওভারের সিরিজের জন্য তার অনাপত্তিপত্র আটকে থাকলেও টেস্ট দলে নিয়মিত নন তিনি। তবে সাকিব-লিটনের যোগ দেয়া নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা।

শুক্রবার (৩১ মার্চ) আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের ৭ উইকেটের হারের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সেখানে এ দুই ক্রিকেটারের আইপিএল খেলার অনাপত্তিপত্র প্রসঙ্গে প্রশ্ন উঠলে পাপন বলেন, ‘ আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের (ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।’

গণমাধ্যমে অনাপতিপত্র পাওয়ার গুঞ্জন নিয়ে সংবাদিকদের উদ্দেশে পাপন বলেন, ‘আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। কিন্তু দিলে বিসিবি জানাবে।’

এরপর পাপন স্পষ্ট করেন, আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ছুটি মিলছে না সাকিব-লিটনের। তারা সাদা পোশাকের সিরিজে থাকবেন জানিয়ে তিনি বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই।’

আগামী ৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইরিশদের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শেষ ম্যাচে বাংলাদেশকে মাটিতে নামাল আয়ারল্যান্ড
পরবর্তী পোস্ট
জার্সি পাঠিয়ে বাংলাদেশের জন্য আর্জেন্টিনা অধিনায়কের শুভকামনা

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting