দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

জয়ের জন্য ভারতকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার আহ্বান সৌরভ গাঙ্গুলীর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৯, ২০২৩
মার্চ ২৯, ২০২৩ ০ কমেন্ট 406 ভিউস

স্পোর্টস ডেস্ক:

১০ বছর ধরে আইসিসির ইভেন্টে শিরোপা জিততে না পারার খড়া কাটাতে ভারতকে ‘আক্রমণাত্মক ক্রিকেট’ খেলার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

২০১৩ সালে সর্বশেষ আইসিসির ইভেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ভারত। এরপর ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পারেনি ভারত।

তবে এই বছরের শেষ দিকে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম ফেভারিট দল ভারত। ওয়ানডে বিশ্বকাপের আগে আগামী জুনে ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে ভারতকে, বিশেষ করে টি-টোয়েন্টিতে। এটিমটি করার দল আছে তাদের।’

তিনি আরও বলেন, ‘ভারতের ক্রিকেটে সব সময়ই প্রতিভা ও একটি বড় পুল থাকবে। যারা ক্ষুধার্ত থাকে তারাই পরের ধাপে যেতে পারে। বিষয়টি হচ্ছে আমরা কিভাবে বড় টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করি।’

ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের সমালোচনা করতে রাজি নন গাঙ্গুলী। তিনি জানান, ‘খুবই ভারসাম্যপূর্ণ মানুষ এবং ভারতীয় ক্রিকেটের জন্য যা ভালো তাই করবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান গাঙ্গুলী মনে করেন, ভবিষ্যতে ভারতের স্থায়ী অধিনায়ক হতে পারেন হার্ডিক পান্ডিয়া।

গেল বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অধিনায়ক হিসেবে অভিষেক মৌসুমেই গুজরাট লায়ন্সকে শিরোপার স্বাদ দেন পান্ডিয়া।

রোহিতের অনুপস্থিতিতে বেশ কয়েকবার ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন পান্ডিয়া।

গাঙ্গুলী বলেন, ‘আইপিএল নতুন-নতুন খেলোয়াড়ের জন্ম দেয়। আমরা দেখেছি, আইপিএলে কতটা ভালো অধিনায়কত্ব করেছে পান্ডিয়া। এই কারনেই সংক্ষিপ্ত ভার্সনে ভারতের অধিনায়কত্ব করছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘আইপিএলের জয়-হারকে অবজ্ঞা করার উপায় নেই। কারণ এটি একটি চ্যালেঞ্জিং টুর্নামেন্ট।’

পান্ডিয়াকে পাঁচ দিনের খেলার সম্পদ হিসেবে অভিহিত করে তাকে টেস্টে ফেরার আহ্বান জানান গাঙ্গুলী। ইনজুরিতে ছিটকে যাবার আগে ২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলেন পেসার ও আক্রমনাত্মক ব্যাটার পান্ডিয়া। গেল বছর সাদা বলের ফরম্যাট দিয়ে ক্রিকেটে ফিরেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লিটনের ঝড়ো ব্যাটিংয়ে আইরিশদের ২০৩ রানের টার্গেট দিল টাইগাররা
পরবর্তী পোস্ট
১৮ বলে ফিফটি: আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting