দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫১
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

টানা দ্বিতীয় ম্যাচে ২০০ পার করল বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৯, ২০২৩
মার্চ ২৯, ২০২৩ ০ কমেন্ট 383 ভিউস

স্পোর্টস ডেস্ক:

প্রথম ম্যাচের হাওয়া দ্বিতীয় ম্যাচেও লেগেছে বাংলাদেশের ব্যাটিংয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শতরানের জুটি করেছেন লিটন ও রনি। ১২৪ রানের জুটিতে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন লিটন ও রনি। তবে দুজনের বিদায়ের পর কমে আসে রানের গতি। শেষ পর্যন্ত সাকিব-হৃদয়ের ব্যাটে চড়ে টানা দ্বিতীয় ম্যাচে ২০০ পার করে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখাল বাংলাদেশ। লিটন-রনির এনে দেওয়া দারুণ সূচনাকে পরিণতি দিলেন সাকিব-হৃদয় জুটি। তাতে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করেছে বাংলাদেশ।

বুধবার (২৯ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফের টস হারেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। তবে ব্যাট হাতে মাঠে প্রবেশের আগেই বৃষ্টি নামে সাগরিকায়। তাতে ১ ঘণ্টা ৪০ মিনিট বিলম্বে মাঠে গড়ায় বল। ম্যাচের দৈর্ঘও কমে দাঁড়ায় ১৭ ওভারে।

প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয়টিতেও লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে রানের ফোয়ারা বইছে। মাত্র ৩.৩ ওভারেই এই জুটি তুলে নিয়েছিল অর্ধশতক। এরপর মাত্র ৭.৩ ওভারে তুলে নেয় শতরান। এদিন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতক করেছেন লিটন দাস। মাত্র ১৮ বলে অর্ধশতক করেন লিটন। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন আশরাফুল। সে রেকর্ডটি নিজের করে নিলেন লিটন।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আশরাফুলের রেকর্ড গড়া সে সেঞ্চুরিতে বাংলাদেশ হারিয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। দ্রুততম অর্ধশতকের তালিকায় লিটনের নাম অবশ্য আরও আগে থেকেই ছিল। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র ২১ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন লিটন। যদিও সেদিন বাংলাদ্বশ পাঁচ রানে হেরে আক্ষেপে পুড়েছিল, কিন্তু লিটনের ইনিংস সকলের প্রশংসা পায়।

১২৪ রানের মাথায় এই জুটি ভাঙেন বেন হোয়াইট। এর আগে ২০২১ সালে নাঈম শেখ ও সৌম্য সরকার টি-টোয়েন্টিতে ১০২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। সে জুটির রেকর্ড ভাঙলেন লিটন ও রনি।

রনির বিদায়ের পর ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। অধিনায়ক মাঠে নামার পর রানের গতি কিছুটা কমে আসে টাইগারদের। এরমধ্যেই বেন হোয়াইট দেখাতে থাকেন স্পিন ভেলকি। লিটনও পা দেন তার ফাঁদে। দলীয় ১৩৮ রানে বেন হোয়াইটের অতিরিক্ত টার্ন করা বলে পরাস্ত হন লিটন। তার ব্যাটের কোনে চুমু খেয়ে বল জমা পড়ে উইকেটকিপার টাকারের হাতে। রনির পর লিটনও পরিণত হন বেন হোয়াইটের শিকারে। এদিন ৪১ বলে ১০ চার ও ৩ ছয়ে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন।

লিটন-রনি যেভাবে শুরু করেছিলেন তাতে বাংলাদেশের স্কোর কোথায় গিয়ে থামে তা দেখার বিষয় ছিল। কিন্তু সাকিব আল হাসান ও নতুন নামা তাওহীদ হৃদয় পারেননি রানের সেই গতি ধরে রাখতে। হ্যারি ট্যাকটর ও বেন হোয়াইটের ওয়াইড ডেলিভারিগুলো কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ। পাশাপাশি পেসাররাও শেষের দিকে কিছুটা লাগাম টেনে ধরে। তাতে একসময় ২০০ রান নিয়েও জাগে শঙ্কা।

শেষ ওভারের পঞ্চম বলে হৃদয় যখন আউট হয়ে সাজঘরে ফিরে যায় তখনও ২০০ পূর্ণ করতে এক রান দরকার বাংলাদেশের। মার্ক আডায়ার পরের বলটি ওয়াইড করলে ২০০ রান পূর্ণ হয় বাংলাদেশের। শেষ বলে নাজমুল শান্ত ডাবল নিলে ২০২ রানে থামে টাইগারদের ইনিংস।

সাকিব আল হাসান ২৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তাওহীদ হৃদয় আউট হওয়ার আগে করেন ১৩ বলে ২৪ রান। তার ইনিংসে ৩ চারের সঙ্গে ছিল ১ ছয়ের মার।

আয়ারল্যান্ডের পক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন বেন হোয়াইট। বাকি উইকেটটি নেন মার্ক আডায়ার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
পরবর্তী পোস্ট
সেঞ্চুরির আশা জাগিয়ে থামলেন লিটন

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting