দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা খামারবাড়ির গাছ কেটে আসবাবপত্র বানানো ডিডি জামালউদ্দিন স্ট্যান্ড রিলিজ!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২৩
মার্চ ২৮, ২০২৩ ০ কমেন্ট 453 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের গাছ কেটে পাঁচ লাখ টাকার আসবাবপত্র বানিয়ে ঢাকার আগরগাঁও জামাতার বাসায় পাঠানো সেই উপপরিচালক ড. জামালউদ্দিনকে অবশেষে পাবনায় স্টান্ড রিলিজ করা হয়েছে। গত ২০ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবুল কালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ বদলী করা হয়। সোমবার বিকেলে তিনি সাতক্ষীরা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সাতক্ষীরা খামারবাড়ি স‚ত্রে জানা যায়, গত জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষের পেছন দিক থেকে তিনি মোটা ও সারি দুটি জাম গাছ ও দুটি মেহগনি গাছ কেটে বাসভবনের পাশের একটি ঘরে রেখে দেন। চারটি গাছের দাম প্রায় ৫ লাখ টাকা। পরে ম্যাকানিক সুরত আলী ও তার গাড়ি চালক আমিনুল ইসলামকে দিয়ে পাটকেলঘাটা থেকে মিস্ত্রী কেশব সাধুকে এনে খাট, সোফা সেট, টি টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র তৈরি করেন। ৯ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে তিনি প্রথম পর্যায়ে একটি খাট, একটি সোফাসেট, একটি সাইড বক্স, একটি টি টেবিল সুরত আলীর মাধ্যমে ভ্যানযোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সাইফুল ইসলাম, আগরগাঁও বিএনপি বাজার, শ্যামলী, ঢাকা তার জামাতার বাসার ঠিকানায় পাঠান। বুকিং স্লিপে প্রেরক হিসেবে ড. জামালউদ্দিনের নাম লেখা হয়। বুকিং খরচ নেওয়া হয় ২০৭০ টাকা। জামালউদ্দীনের বাসায় ১টি বক্স খাট, তিনটি সোফা সেট ও কয়েকটি টেবিল রয়েছে যা তিনি পর্যায়ক্রমে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। এ সংক্রান্ত প্রতিবেদন ১০ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের। একপর্যায়ে পরিচালক ফরিদুল হাসান (পরিচিতি নং ১৬৩৮) গত ১০ ফেব্রুয়ারি এক চিঠিতে সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক ড. জামালউদ্দিনকে গণমাধ্যমে প্রকাশিত খবরের ব্যাখা চেয়ে এ সংক্রান্ত চিঠি পাঠান।

পরবর্তীতে তদন্তে আসেন খামারবাড়ি বাগেরহাট ও যশোরের উপপরিচালক। তদন্তকালে তিনি কতিপয় সাংবাদিককে বিশেষ ব্যবস্থাপনায় ম্যানেজ করে নিজে বাঁচার চেষ্টাও করেন। সাতক্ষীরা খামারবাড়ির বিদায়ী উপপরিচালক ড. জামালউদ্দিন তাকে পাবনায় বদলী করার বিষয়টি নিশ্চিত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চাকরি দিতে মন্ত্রীর পিএ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১
পরবর্তী পোস্ট
বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting