দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ২:২৬
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

নামাজ পড়তে গিয়ে রিকশা হারানো সেই রশিদের পাশে তাশরিফ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২৩
মার্চ ২৬, ২০২৩ ০ কমেন্ট 319 ভিউস

বিনোদন ডেস্ক:

নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারানো প্রতিবন্ধী রশিদের পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাশরিফ খান। তিনি তাকে এক লাখ টাকা মূল্যের পুরাতন একটি অটোরিকশা কিনে দিয়েছেন। এছাড়া, ঋণ পরিশোধের জন্য গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল ২৫ ও মাওনা চৌরাস্তার পুকুরপাড় জামে মসজিদের মুসল্লিরা ১৩ হাজার ৫০০ টাকা দিয়েছেন।

গত ২৪ মার্চ দুপুরে আব্দুর রশিদের অটোরিকশা চুরির ঘটনা নিয়ে রাইজিংবিডিতে ‘আয়ের অবলম্বন হারিয়ে কাঁদছেন রশিদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

রাইজিংবিডিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে রশিদের অসহায়ত্বের খবর দেখে শনিবার (২৫ মার্চ) বিকেলে তাশরিফ খান গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তায় যান। সেখান থেকে আব্দুর রশিদকে তাশরিফের ব্যক্তিগত গাড়িতে তুলে গাজীপুর মহানগরের টঙ্গীর কলেজ গেট এলাকায় নিয়ে যান। সেখান তাশরিফ স্কোয়াড গাজীপুর টিমের সদস্যরা তাশরিফের উপস্থিতিতে পা হারানো অটোরিকশাচালক আব্দুর রশিদের কাছে একটি অটোরিকশা হস্তান্তর করেন।

তাশরিফ জানান, খবর দেখে গত শুক্রবার (২৪ মার্চ) রাতে ফেসবুকে আমি রশিদের খোঁজ জানতে চাই। পরদিন সকালে রশিদের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে বিকেলে মাওনা চৌরাস্তায় গিয়ে তার সঙ্গে দেখা করি এবং তার অসহায়ত্বের কথা শুনি। পরে তাশরিফ স্কোয়াড গাজীপুর টিমের সদস্যদের সঙ্গে নিয়ে রশিদকে ১ লাখ টাকা মূল্যের পুরাতন একটি অটোরিকশা কিনে দেওয়া হয়।

অটোরিকশাচালক আব্দুর রশিদ জানান, ছোট বয়সে একটি দুর্ঘটনায় এক পা হারাতে হয় তার। বৃহস্পতিবার (২৩ মার্চ) ঘরে ২১ দিন বয়সী শিশু সন্তান, ২ বছর বয়সী ছেলে, স্ত্রী, মা ও বাবাকে রেখে উপার্জনের জন্য অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। তার অটোরিকশার উপার্জনেই সংসার চলে। সারাদিনের উপার্জনের টাকায় ইফতার তৈরির খাবার কেনার কথা ছিল। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার পুকুর পাড় জামে মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশাটি রেখে আসরের নামাজ পড়তে যান। নামাজ শেষে রেখে যাওয়া অটোরিকশা না পেয়ে অসহায় হয়ে পড়েন তিনি।

রশিদ বলেন, ‘এক পা না থাকায় আমি সব ধরনের কাজ করতে পারি না। অটোরিকশা চুরি যাওয়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিস্তি ও সংসার খরচ কী করে চালাবো, সে চিন্তায় অস্থির ছিলাম। সবশেষ আল্লাহ্ তাশরিফ ভাইকে আমার কাছে পাঠিয়েছেন, তিনি আমাকে একটি অটোরিকশা কিনে দিয়েছেন। ছাত্রলীগ নেতা নাছির মোড়ল ভাইয়ের দেওয়া ২৫ হাজার টাকা ও মাওনা চৌরাস্তার পুকুর পাড় জামে মসজিদের মুসল্লিদের দেওয়া সাড়ে ১৩ হাজার টাকা দিয়ে আমি অটোরিকশার জন‌্য যে ঋণ নিয়েছিলাম তা পরিশোধ করবো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টয়লেটে রেখে যাওয়া শিশুটি শ্বাসকষ্টে ভুগছে
পরবর্তী পোস্ট
নতুন অস্ত্র ছাড়া মরতে সেনা পাঠাব না: জেলেনস্কি

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting