দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৯
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

টি-টোয়েন্টিতেও সাফল্যের মালা গাঁথতে চায় বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২৩
মার্চ ২৬, ২০২৩ ০ কমেন্ট 351 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ড ক্রিকেট দলকে ‘ভেরি ডেঞ্জারাস’ বলেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে সমীহ করা ভালো। কিন্তু শক্তি, সামর্থ্যে, র‌্যাংকিংয়ে দীর্ঘ দূরত্বে থাকা দলকে নিয়ে এতোটা সিরিয়াস হবেন হাথুরুসিংহে তা বোঝার উপায় ছিল না। ওয়ানডে মিশন ২-০ ব্যবধানে জেতা হয়েছে। সামনে এবার টি-টোয়েন্টি মিশন।

এবারও কোচের লক্ষ্য এক, ‘আমরা একই ফল চাই যেটা ওয়ানডে সিরিজে পেয়েছি। নিজেদের ভেতরে সেই কথাই আলোচনা করেছি। আমরা একই প্রক্রিয়ায় মাঠে নামবো। আমরা ভালো দল। খেলোয়াড়দের থেকে একটাই চাওয়া, নিজেদের প্রক্রিয়ায় স্থির থাকা। দিনকে দিন এই উন্নতির পথ বাতলে দিতে চাই।’

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর আরিশদের হারানো সহজতম কাজ হওয়ার কথা। কিন্তু হাথুরুসিংহের কাছে কোনো ক্রিকেট ম্যাচই সহজ নয়, ‘না। কোনো ক্রিকেট ম্যাচই সহজ নয়। আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে ক্ষতির কারণ হবে। আমরা এখনও শুরুর সময়ে আছি। এভাবেই আমরা ক্রিকেটটাকে ভালোবাসি। আমরা প্রতিটি প্রতিপক্ষকে একইভাবে মূল্যায়ন করি। কিন্তু কাউকেই ভয় পাই না। এটাই আমাদের মন্ত্র।’

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে খেলা একমাত্র টি-টোয়েন্টিতে তেমন রান হয়নি। ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ১২ বল হাতে রেখে। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসার আগে উইকেট দেখেন হাথুরুসিংহে। কিন্তু খুব বেশি খুশি হতে পারেননি তা তার অবয়ব দেখে বোঝা গিয়েছিল।

সংবাদ সম্মেলনে সোজাসাপ্টা বলেছেন, ‘উইকেটে দেখে মনে হয়েছে ফ্লাট। তবে আমাদের চাওয়া মতো ঘাস পাইনি। উইকেটের ঘাস না পাওয়ার কারণও আছে। কারণ প্রচুর ক্রিকেট খেলা হয়। আশা করছি ট্রু উইকেট হবে। তবে মনে হচ্ছে খুব বেশি গতি থাকবে না।’

শুধু ব্যাটসম্যানদের থেকেও রান নয়, সুযোগ এলে বোলাররা যেন দলের পুঁজি বাড়াতে পারে সেই চাওয়া রয়েছে কোচের, ‘বোলারদের ব্যাটিং নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আমরা দ্রুত উইকেট হারালে তাদেরও ব্যাটিংয়ে প্রয়োজন পড়বে। সেজন্য তাদেরকে সব সময় প্রস্তুত রাখা হয় যেন যখনই সুযোগ আসবে তারা যেন সেটা কাজে লাগাতে পারে।’

দুই দলের টি-টোয়েন্টিতে লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে আছে। পাঁচ মুখোমুখিতে বাংলাদেশের জয় তিনটিতে। আয়ারল্যান্ডের একটিতে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের পর আইরিশরা এ ফরম্যাটে বাংলাদেশকে আর হারাতে পারেনি। বাংলাদেশেকে হারানোর ১৪ বছরের অপেক্ষা তারা ফুরাতে পারে কিনা সেটাই দেখার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১১ কোটি টাকা ছিনতাই: মূল পরিকল্পনাকারীর দোষ স্বীকার
পরবর্তী পোস্ট
‘দেশের গভীরতম সমুদ্রবন্দরে রূপান্তরিত হয়েছে পায়রা’

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting