দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৭
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

আসন্ন আইপিএলে তিন নিয়মে বদল

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২৩
মার্চ ২৩, ২০২৩ ০ কমেন্ট 359 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। আসন্ন আইপিএলে অনেক কিছুই যুক্ত হচ্ছে। এবার থেকেই আইপিএলে শুরু হচ্ছে হোম-অ্যাওয়ে ফরম্যাটে প্রতিযোগিতা। এছাড়া তিনটি নিয়মেও বদল এসেছে।

সাধারণত টসের সময় একাদশ জানিয়ে দেন দুই দলের দুই অধিনায়ক। আন্তর্জাতিক, ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বরাবরই এমনটাই হয়ে আসছে। তবে এবারের আইপিএলে তেমন নিয়মের বালাই থাকছে না। টসের সময় দু’টি আলাদা আলাদা একাদশের তালিকা নিয়ে নামতে পারবেন অধিনায়করা। টসের পর তিনি নিজের পছন্দের প্রথম একাদশ জানাতে পারবেন। অর্থাৎ, প্রথমে বোলিং বা ব্যাটিংয়ের ওপর নির্ভর করে প্রথম একাদশে বদলের সুযোগ থাকছে।

আইপিএলের এক কর্মকর্তা যেমনটা বলছিলেন, এর আগে টসের আগেই প্রথম একাদশের তালিকা একে অপরকে দিতেন দুই অধিনায়ক। এবার থেকে টসের পর সেই তালিকা একে অপরকে দেবেন তারা। এর ফলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বাছতে সুবিধা হবে অধিনায়কদের। প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা একজন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে। তিনিই হচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার।’

এর আগে এমন পরিবর্তন এনেছিল সাউথ আফ্রিকার এসএ-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুরুতে ১৩ জন ক্রিকেটারের তালিকা জমা দিয়ে পরবর্তীতে তা ১১ জনে নামিয়ে আনা যেতো। বাকি দু’জন অতিরিক্ত ফিল্ডার হিসেবে থাকতেন। আইপিএলে অবশ্য এমন বাধ্যবাধকতা নেই।

এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে আগে জরিমানা করা হতো অধিনায়ককে। কিন্তু এবার থেকে সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। ফলে বাড়তি সুবিধা পাবে ব্যাটিং দল।

আর তৃতীয় বদলটি হচ্ছে, ফিল্ডিং করার সময় নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করলে তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে। যদি বল করার সময় উইকেটরক্ষক নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করেন তাহলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে। সেই বলটিও ডেড বল হিসেবে গণ্য হবে। অর্থাৎ, কোনো বল না খেলেই ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে। কোনো ফিল্ডার সেই কাজ করলেও একই শাস্তি পেতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউক্রেন পুনর্নির্মাণে খরচ হবে ৪১ হাজার কোটি ডলার: বিশ্ব ব্যাংক
পরবর্তী পোস্ট
পাকিস্তান ক্রিকেটে ফের নাটকীয়তা, এবার সরে দাঁড়ালেন ইউসুফ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting