দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৩
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

প্রথমবার হাসানের ৫ উইকেট, আয়ারল্যান্ড অলআউট ১০১ রানে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২৩
মার্চ ২৩, ২০২৩ ০ কমেন্ট 399 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন হাসান মাহমুদ। তার তোপে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ১০১ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। জয়ের জন্য ১০২ রান করতে হবে বাংলাদেশকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ মার্চ) টাইগার পেসারদের তোপে শুরুটা মোটেই ভালো হয়নি আয়ারল্যান্ডের। সফরকারী শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। তার তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন স্টেফেন দোহেনি। হাসানের ব্যক্তিগত তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ৮ রানে আউট হন স্টেফেন। দোহেনি ক্যাচ দেন উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে। পরের উইকেট শিকারিও হাসান। দলীয় অষ্টম ওভারের শুরুতেই তিনি নেন পল স্টার্লিংয়ের উইকেট। ফুল লেংথের এক ডেলিভারিতে বল পায়ে লাগার পর স্টার্লিং রিভিউয়ের আবেদনই করেননি, ফিরে যান প্যাভিলিয়নের পথে। আইরিশ ওপেনার ১২ বলে করেন ৭ রান।

একই ওভারে হাসান শূন্য রানে হ্যারি টেক্টরকেও তুলে নেন। পেসারদের সেই দাপট অব্যাহত থাকে তাসকিন বল হাতে নিলে। টেক্টর ফিরে যাওয়ার পরের ওভারে তাসকিন আহমেদ শিকার করেন অ্যান্ড্রু বালবার্নির উইকেট। ১৮ বলে বালবার্নি করেন ৬ রান। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর আয়ারল্যান্ড চাপ সামাল দিচ্ছিল কার্টিস ক্যাম্ফার ও লর্কান টাকারের ব্যাটে। তারা প্রায় অর্ধশত রানের জুটি গড়তে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই টাকারকে শিকারে পরিণত করেন এবাদত হোসেন।

পরপর দুই বলে দুই উইকেট নেন এবাদত, তাতে আয়ারল্যান্ডের ৪২ রানের জুটি ভাঙে। প্রথমে টাকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পরের বলে জর্জ ডকরেলকে সরাসরি বোল্ড করেন বাংলাদেশি পেসার। টাকার ৩১ বলে করেন ২৮ রান। ডকরেল নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। পরের ওভারে তাসকিন বল করতে এসে তুলে নেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে। একই ওভারে তিনি মার্ক অ্যাডারের উইকেটও পান।

বিধ্বস্ত আয়ারল্যান্ডের হাল ধরে খেলছিলেন ক্যাম্ফার। সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ব্যাটার পরাস্ত হন হাসান মাহমুদে। ৩৬ রানে তাকে তাসকিনের ক্যাচ বানান মাহমুদ। আইরিশদের সবশেষ উইকেটটিও যায় হাসানের ঝুলিতে। তাতে ওয়ানডে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেই প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পেলেন ডানহাতি পেসার, বিনিময়ে রান দিলেন ৩২। এ নিয়ে ৮ ম্যাচে তার ওয়ানডে উইকেট হলো ১৩টি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতিসংঘ পানি সম্মেলনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ
পরবর্তী পোস্ট
পেশাদার বক্সিং টুর্নামেন্ট: রুকসানা-সুর কৃষ্ণের বাজিমাত, আয়োজন নিয়ে সন্তুষ্টি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting