দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:২৯
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 354 ভিউস

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

“মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মহান স্বাধীনতার মাসে সকলকে শুভেচ্ছা। যারা বাংলাদেশের ছায়াতলে থেকে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে আমি স্যালুট জানায়। আমি সব সময় আমার দলের তৃণমুল নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন ও সহযোগিতা ছাড়া কোন কিছুই হয়না। আমাদের বি ক্যাটাগরী সাতক্ষীরা জেলাকে এ ক্যাটাগরীর জেলা করা জরুরী। সে লক্ষ্যে আমরা করতে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আগামী ২০২৪ সালের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ আবারো নির্বাচিত হবে এবং জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করে দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।”

সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোশতাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আমিনুর রহমান চ ল, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, নির্বাহী সদস্য শিমুন শামস্, নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি মীর শাহিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়নি। পরবর্তীতে ২নং ওয়ার্ডের কমিটি ঘোষণা দেওয়া হবে বলে জানান পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইদ্রিস বাবু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ৬০ ভূমিহীনকে জমি ও গৃহ হস্তান্তর
পরবর্তী পোস্ট
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

রিলেটেড পোস্ট

কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

মে ১৭, ২০২৬

কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি

মে ১৭, ২০২৬

আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...

মে ১৭, ২০২৬

আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...

মে ১৭, ২০২৬

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মে ১৭, ২০২৬

লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...

মে ১৭, ২০২৬

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...

মে ১৭, ২০২৬

মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...

মে ১৭, ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...

মে ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting