দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:০৭
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমিহীনদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 324 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে:

পূর্ব বিরোধকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তার ছেলের নেতৃত্বে রাতের আঁধারে ভেকু দিয়ে যমুনাচরে বসবাসকারী ভূমিহীন পরিবারদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ মার্চ) রাত রাত ১১টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ- শ্যামনগর মহাসড়কের যমুনা নদীর ধারে কাটাখালি নামক স্থানে।

উক্ত ঘটনায় ভূমিহীন জামাত আলী গাজী মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও তার পুত্র অনিক মেহেদী সহ সঙ্গে থাকা বাহিনীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছে। বাড়ি ভাঙচুর এবং দোকান গুঁড়িয়ে দেওয়ার পর ভ‚মিহীন জামাত আলী সহ পরিবারের অন্য নারী পুরুষ শিশু রা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

অভিযোগের স‚ত্র এবং মঙ্গলবার সকাল ১০টার সময় ঘটনাস্থলে গেলে ভুক্তভোগীরা সাংবাদিকদের পায়ে ধরে প্রতিকার পাওয়ার আশায় জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন। কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম ভুক্তভোগী ভূমিহীন জামাত আলী গাজী, আব্দুল হাকিম, আনজুয়ারা হালিমা খাতুন, প্রতিবন্ধী শামসুর রহমান সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, কালিগঞ্জ হতে শ্যামনগর পর্যন্ত আদি যমুনার দুই পাড়ে পানি উন্নয়ন বোর্ডের চরভরাটে জায়গায় শত শত ভূমিহীন পরিবার পরিজন নিয়ে দীর্ঘ ৫০ বছরের অধিক সময় বসবাস করে আসছে। যমুনা পাড় হতে ভূমিহীনদের পুনর্বাসন না করে উচ্ছেদকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে। উক্ত দ্বন্দ্বকে পুঁজি করে পূর্ব পরিকল্পিতভাবে সোমবার রাত আনুমানিক ১১টার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং তার পুত্র ছাত্রলীগ নেতা অনিক মেহেদীর নেতৃত্বে ১৫/২০ জনের ক্যাডার বাহিনী নিয়ে ভেকু দিয়ে তাদের বাড়িঘর ও দোকান ভাঙচুর লুটপাট আগুনে পুড়িয়ে মারার হুমকি সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে ভুক্তভোগীরা জানান।

তারা আরো বলেন, ওই সময় রাস্তার পাশে বনবিভাগের লাগানো লক্ষ, লক্ষ টাকার গাছ কেটে রাতের আধারে লোপাট করেছে। এছাড়াও প্রধান সড়কের সঙ্গে একটি কালভার্ট বন্ধ ও ভরাট করে দেওয়ায় এলাকার মহৎপুর, পানিয়া, পিরোজপুর নরহরকাটি, মৌতলা সহ এই বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে। প্রধান সড়কের উপরে ভেকু দিয়ে মাটি ফেলায় প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহাণীর আশঙ্কা করছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে ভুক্তভোগীরা জানান।

ঘটনাস্থলে উপজেলা বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, গাছ কাটার তালিকা করে নতুন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেয়া হবেই।

এ ব্যাপারে ঘটনার সত্যতা জানার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার জোড়দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত দুই
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত

মে ৬, ২০২৬

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...

মে ৫, ২০২৬

পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...

মে ৫, ২০২৬

খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা

মে ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...

মে ৫, ২০২৬

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  

মে ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting