দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৩৫
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

দম ফেলানোর ফুরসত নেই সাকিবের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 358 ভিউস

স্পোর্টস ডেস্ক:

‘আমি এখন বলতে পারছি না সাকিব ভাই কোথায়।’ – নিয়মিত সাকিব আল হাসানের খোঁজ রাখা তার অতি কাছেরও একজন বলতে পারলেন না তিনি কোথায়।

পারবেন কি করে? সাকিব যেভাবে মাঠে ও মাঠের বাইরে ছুটছেন তাতে কারও জানার সাধ‌্য নেই তিনি কখন, কোথায়, কী করছেন। ইংল‌্যান্ড সিরিজ শেষ থেকেই চিন্তা করা যাক। ইংল‌্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের রাতে সাকিব ছুটলেন দুবাইয়ের পথে। সেখানে এক বাংলাদেশি ব‌্যবসায়ীর আমন্ত্রণে গেলেন শো রুম উদ্বোধনে।

দুবাইয়ে একদিন থেকে পরদিন সকালেই দেশে পা রাখেন। রাতে ঢাকায় যোগ দেন একটি বেসরকারি টিভি চ‌্যানেলের অনুষ্ঠানে। ১৮ মার্চ প্রথম ওয়ানডে শেষে ১৯ মার্চ ঢাকায় ফিরে যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র (এআইইউবি) ২১তম সমাবর্তন অনুষ্ঠানে।

এরপর সিলেটে ফিরে গতকাল (২০ মার্চ) খেলেছেন দ্বিতীয় ওয়ানডে। তবে আজ (২১ মার্চ) আবার ঢাকায় সাকিব। গিয়েছেন বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সম্পন্ন করতে। ২৩ মার্চ সিলেটে তৃতীয় ওয়ানডের আগে বুধবার তার যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে ইংল‌্যান্ড সিরিজ চলাকালীন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের মাঝে দুদিন গ‌্যাপে পুরোটাই শ্যুটিং সেটে কাটিয়েছেন। আসন্ন ঈদের জন‌্য বেশ কিছু বিজ্ঞাপনের কাজ সেরেছেন বাংলাদেশের সুপারস্টার। মাঠ, মাঠের বাইরে এভাবে ছক কষে চলতে পারাটা বিরাট ব‌্যাপার। তাইতো আজ সাকিবের কাছেই জানতে চাওয়া হয়েছিল কীভাবে সামলান এতো কিছু?

হাসতে হাসতে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘যে পারে সে সবই পারে।’

মঙ্গলবার বিমান বাংলাদেশের অনুষ্ঠানে শৈশবের স্মৃতিচারণ করে সাকিব বলেছেন, ‘পাইলট ছোটবেলায় হতে চাইতাম। ডাক্তারও হতে চেয়েছি, ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি। আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। আমি খুবই আনন্দিত ও গর্বিত আজকে বিমানের অংশ হতে পেরে। সত্যি কথা বলছে যখন ছোটবেলায় খেলতাম বা বন্ধুরা মিলে আড্ডা দিতাম তখন কোনো বিমান উড়ে গেলে আমরা চেষ্টা করতাম বোঝার এটা কোন দেশের এয়ারলাইন্স। আজ বিমানের সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করি সামনের দিনগুলোতে বিমান আরও ভালো অবস্থানে যাবে।’

বিজ্ঞাপনের বাজারে হট ফেভারিট সাকিব মাঠের ক্রিকেটেও সেরা। আয়ারল‌্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৩ রান করার পথে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন। নিয়মিত ব‌্যাটিংয়ে রান পাচ্ছেন। সঙ্গে উইকেটের রেকর্ডও ভারী হচ্ছে। পাশাপাশি বাংলাদেশও দারুণ সময় কাটাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে।

মুশফিকুর রহিম গতকাল ৬০ বলে ১০০ রান করেছেন। ভেঙেছেন সাকিবের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার বিস্ফোরক ইনিংসে বাংলাদেশ ৩৪৯ রান করে যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ। কিন্তু ইতিহাস গড়ার ম‌্যাচটিতে কোনো ফল বের হয়নি। বৃষ্টির দাপটে ব‌্যাটিংয়েই নামতে পারেনি আয়ারল‌্যান্ড।

ম‌্যাচে ফল বের না হওয়ায় একটু আফসোস হচ্ছে সাকিবের, ‘জিতে গেলে ভালো হতো অবশ্যই (ম্যাচটি)। যারা ভালো খেলেছে, তাদের জন্য (ভালো লাগতো)। বিশেষ করে মুশফিক ভাইয়ের জন্য আমার মনে হয়। কিন্তু এটা হতেই পারে (বৃষ্টি)।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলি, নিহত ২
পরবর্তী পোস্ট
শাকিব খান ইস্যু : এবার মুখ খুললেন নির্মাতা

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting