দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:২০
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...
দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা
সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...
সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 396 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ব্যাটিং-বোলিং অলরাউন্ড নৈপুণ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ড ইনিংস ও ৫৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এই নিয়ে ষষ্ঠবার শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারালো নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ২ উইকেটে জিতেছিল কিউইরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো সাউদি-উইলিয়ামসনরা।

২০১২ সাল থেকে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ না হারার রেকর্ড ধরে রাখলো নিউজিল্যান্ড। এসময় ৭টি টেস্ট সিরিজের মধ্যে ৫টিতে জিতেছে নিউজিল্যান্ড। ২টি সিরিজ ড্র হয়।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪ উইকেটে ৫৮০ রানে ইনিংস ঘোষণার জবাবে ১৬৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৪১৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১১৩ রান করেছিল শ্রীলঙ্কা। ৮ উইকেট হাতে নিয়ে ৩০৩ রানে পিছিয়ে ছিল তারা। ইনিংস হার এড়াতে ৩০৩ রান করতে হতো লঙ্কানদের।

শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ৫০ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। দিনের প্রথম ওভারের শেষ বলে মেন্ডিসকে ৫০ রানেই থামান পেসার ম্যাট হেনরি। কিছুক্ষণবাদে ২ রানে বিদায় নেন ৪৪ বল খেলা ম্যাথুজও। দিনের শুরুতে ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

এ অবস্থায় পঞ্চম উইকেটে ১২৬ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। ৬২ রান করার চান্ডিমালকে আউট করে নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন মিডিয়াম পেসার ব্লোয়ার টিকনার।

ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক নিশান মাধুশকাকে নিয়ে আবারও বড় জুটির চেষ্টা করেন ডি সিলভা। জুটিতে ৭৬ রান যোগ করে টিকনারের তৃতীয় শিকার হয়ে ৩৯ রানে প্যাভিলিয়নে ফেরেন মাধুশকা।

নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ডি সিলভা। কিন্তু দুর্ভাগ্য, সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতে স্পিনার ডগ ব্রেসওয়েলের শিকার হন ডি সিলভা। ১৮৫ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কায় ৯৮ রান করেন ডি সিলভা।

দলীয় ৩১৮ রানে সপ্তম ব্যাটার হিসেবে ডি সিলভার আউটের পর শেষ ৩ উইকেটে বেশি দূর যেতে পারেনি শ্রীলঙ্কা। ৩৫৮ রানে অলআউট হয় লংকানরা। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি ও টিকনার ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন ব্রেসয়েল। প্রথম ইনিংসে অপরাজিত ২০০ রান করায় ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। সিরিজে ৩৩৭ রান করে সেরা খেলোয়াড় হন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। আগামী ২৫ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটিই ছিলো শেষ সিরিজ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও ভারত। অস্ট্রেলিয়ার ৬৬ দশমিক ৬৭ শতাংশ, ভারতের ৫৮ দশমিক ৮ শতাংশ পয়েন্ট পায়। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া।

নয় দলের পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকা (৫৫ দশমিক ৫৬ শতাংশ) তৃতীয়, ইংল্যান্ড (৪৬ দশমিক ৯৭ শতাংশ) চতুর্থ, শ্রীলঙ্কা (৪৪ দশমিক ৪৪ শতাংশ) পঞ্চম, নিউজিল্যান্ড (৩৮ দশমিক ৪৬ শতাংশ) ষষ্ঠ, পাকিস্তান (৩৮ দশমিক ১ শতাংশ) সপ্তম, ওয়েস্ট ইন্ডিজ (৩৪ দশমিক ৬২ শতাংশ) অষ্টম এবং বাংলাদেশ (১১ দশমিক ১১ শতাংশ) নবম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশীপ শেষ করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইমরান খানকে সন্ত্রাসী বললেন পাকিস্তানের তথ্যমন্ত্রী
পরবর্তী পোস্ট
ইরানের প্রেসিডেন্টকে সৌদি আরবে সফরের আমন্ত্রণ বাদশাহ সালমানের

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting