দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৩৮
সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এলজিডি প্রকল্পে অনিয়মের অভিযোগ
দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নোয়াখালীতে গৃহহীনরা পাচ্ছে মুজিব বর্ষের আরও ১১৭০টি ঘর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 349 ভিউস

জাতীয় ডেস্ক:

মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কর্তৃক আরও ১১৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ও চতুর্থপর্যায়ে সরকারি খাস জমিতে এসব গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করবেন।

সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও সদর উপজেলা হলরুমে পৃথক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, মেঘনা নদীবেষ্টিত ঐতিহ্যবাহী প্রাচীন জেলা নোয়াাখালীকে ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নোয়াখালী জেলায় মোট ১১৭০টি একক গৃহ বরাদ্দ প্রদান করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।

জেলা প্রশাসক আরও বলেন, নোয়াখালী জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা প্রাথমিকভাবে ৬ হাজার ৩৯৭টি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫২৭টি পরিবারকে ইতোমধ্যে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন,সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আগামী ২২ মার্চ ১২৩টি ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। প্রতিটি ঘর নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। এ সময় সদর সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ বিন আখন্দ সদর, উপজেলা কৃষি অফিসার মো. মোশরেফুল হাসান, সদর উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্বাচন করতে দেয়া হবে না, বক্তব্যটি হুমকি ও সন্ত্রাসমূলক: মেজর আখতারুজ্জামান
পরবর্তী পোস্ট
যুক্তরাষ্ট্রের আগুনে ঘি ঢালা বন্ধ করতে হবে: ওয়েবিন

রিলেটেড পোস্ট

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting