দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৯
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

এরশাদের ৯৪তম জন্মদিন পালনের আহ্বান রওশন এরশাদের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 337 ভিউস

জাতীয় ডেস্ক:

আগামী ২০ মার্চ সোমবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন ও ৯৩তম জন্মবার্ষিকী। তার জন্মদিন স্মরণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় পার্টি ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট।

এ উপলক্ষে দেশের সব জেলা উপজেলা, মহানগর ও পৌর কমিটিগুলোকে মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত চেয়ে দোয়ার আয়োজন করার অনুরোধ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে প্রধান পৃষ্ঠপোষকের অস্থায়ী কার্যালয়ে পল্লীবন্ধুর জন্মদিন পালনে করণীয় শিরোনামে এক জরুরি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

এদিকে, কেন্দ্রীয়ভাবে গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে দোয়ার আয়োজন ও কেক কেটে এরশাদের জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া স্বাধানীতা দিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ আলোচনা সভা, দোয়া ও ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার ইকরামুল খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ সোহেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পল্লীবন্ধুপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি। তিনি বলেন, এরশাদ আদর্শের সৈনিকরা কেউ আমার কর্মী নন, সবাই আমার ভাই-বোন ও সহকর্মী। যে যেখানেই আছেন না কেনো, সবাইকে নিয়েই এগিয়ে যাবে জাতীয় পার্টি। দলে কোনো দ্বন্দ্ব বা বিভেদ নেই।

আরও বক্তব্য রাখেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক এমপি এম এ গোফরান, সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নূরুল ইসলাম নূরু, মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, মোস্তাকুর রহমান মোস্তাক, আজিজ চৌধুরী, মনোয়ারা তাহের মানু।

সভায় উপস্থিত ছিলেন শাহ জামাল রানা, এম এ জাহের, কেয়া চৌধুরী, শামসুজ্জামান তারা, মঞ্জুরুল হক সাচ্চা, জাকারিয়া, ইমদাদুল হক, অ্যাড. মাহবুবুর রহমান, কামাল হোসেন, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, তাহেরা মোশারফ শোভা, জুলিয়া বেগম, ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি, ইসরাফিল হোসেন, জহির উদ্দিন জহির, নাসিরউদ্দিন মুন্সি, শেখ রুনা, আজমল হোসেন জিতু ও আবু সাঈদ লিয়ন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর জন্ম: ক্যাপ্টেন তাজ
পরবর্তী পোস্ট
তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য হবে সরকার : ১২ দলের শীর্ষ নেতারা

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting