দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৩
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

গতবার ছিলেন প্রতিযোগী এবার হলেন বিচারক!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 350 ভিউস

বিনোদন ডেস্ক:

গেল বছর ৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে প্রশংসার জোয়ারে ভাসে বাংলাদেশের ছবি ‘আদিম’। ছবিটির জন্য সেবার ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ ‘নেটপ্যাক সম্মাননা’ও জিতে নেন এর নির্মাতা যুবরাজ শামীম।

বছর ঘুরতেই সেই উৎসব থেকে ডাক পেলেন যুবরাজ! তবে এবার আর পুরস্কার নেওয়ার জন্য উৎসবের অপেক্ষমাণ তালিকায় থাকছেন না তিনি। বরং যারা পুরস্কৃত হবেন তাদের বিচারকের আসনে বসতে যাচ্ছেন এই তরুণ নির্মাতা।

সত্যিই, মস্কোর ৪৫তম উৎসবে বিচারক হিসেবে যোগ দেওয়ার জন্য চিঠি এসেছে যুবরাজের ঠিকানায়।

কাজটি যুবরাজের জন্য নতুন ও সম্মানজনক হলেও পৃথিবীর প্রাচীনতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এমন রীতি বেশ পুরনো। উৎসবের মূল বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী নির্মাতাদের পরের বছরের জুরি নির্বাচন করার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় ৪৪তম আসরে মস্কোজয়ী ‘আদিম’ নির্মাতাকে এ বছর বিচারক হওয়ার আমন্ত্রণ জানানো হয়।

বুধবার (১৫ মার্চ) রাতে ইমেইল যোগে এ বিষয়ে উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণ পত্র পান যুবরাজ শামীম। উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো বিচার বিশ্লেষণের দায়িত্ব যাদের ওপর থাকছে, তাদের একজন হচ্ছেন তিনি।

নির্মাতা বলেন, ‘এমন সম্মানজনক আসরে বিচারকের দায়িত্ব পাওয়া নিশ্চয়ই গর্বের। আশা করি আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’

যুবরাজ জানান, গেল বছর আগস্টে মস্কো চলচ্চিত্র উৎসব শুরু হলেও এবছর ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রদর্শনী রয়েছে ২৫ ও ২৬ এপ্রিল। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে যুবরাজ মস্কো পৌঁছাবেন ২৪ এপ্রিল।

এদিকে আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তির ঘোষণা দিয়েছেন যুবরাজ। তিনি জানান, শিগগিরই পুরোদমে ছবির প্রচার-প্রচারণায় নামবেন।

তার আগে আগামী সপ্তাহে ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘আদিম’ নিয়ে যাচ্ছেন যুবরাজ। ২১ মার্চ থেকে সেই উৎসবে উপস্থিত থাকবেন তিনি। যে উৎসবে গেল বছরে মুক্তি পাওয়া পুরস্কৃত ও নন্দিত সব ছবি স্থান করে নিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভুল ছবি অস্কারে পাঠানো হচ্ছে: এ আর রহমান
পরবর্তী পোস্ট
ভারতের হাসপাতালে নাদিয়া, যেতে হচ্ছে অস্ত্রোপচারের টেবিলে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting