দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫০
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

ভারতের হাসপাতালে নাদিয়া, যেতে হচ্ছে অস্ত্রোপচারের টেবিলে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 325 ভিউস

বিনোদন ডেস্ক:

অনেক দিন ধরেই গ্যাস্ট্রোলিভারের সমস্যায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। দেশে ধাপে ধাপে চিকিৎসাও নিয়েছেন। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছিলেন না। এবার তাই ভারতের চেন্নাইয়ে ছুটে গেলেন অভিনেত্রী। ভর্তি হয়েছেন সেখানকার অ্যাপোলো হাসপাতালে।

গেলো ১০ মার্চ চেন্নাইয়ের ওই হাসপাতালে গেছেন নাদিয়া। ভেবেছিলেন, ডাক্তার দেখিয়ে ওষুধ-পরামর্শ নিয়ে ফিরে আসবেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন, তাকে দ্রুতই উঠতে হবে অস্ত্রোপচারের টেবিলে। অগত্যা হাসপাতালে ভর্তি হতে হয় ব্যস্ত অভিনেত্রীকে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে একটি ছবি পোস্ট করেন নাদিয়া। যেখানে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে। সেই সঙ্গে জানিয়েছেন, চিকিৎসার জন্য আরও কিছু দিন সেখানে থাকতে হবে তার।

নাদিয়া বলেন, ‘আমি আসলে ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম। তখন ডাক্তার আমাকে একটা মেজর অপারেশনের কথা বলেন। অপারেশনের জন্য এখানে আমার আরও বেশ কিছু দিন থাকতে হবে। ডিরেক্টর ভাইদের প্রতি অত্যন্ত দুঃখিত, যাদেরকে আমি ডেট দিয়েছিলাম।’

দর্শকপ্রিয় হওয়ার সুবাদে নাদিয়ার শুটিং শিডিউল থাকে নিয়মিত। কিন্তু অসুস্থতার কারণে সেটা সম্ভব হয় না মাঝে মধ্যেই। এজন্য সরল বাক্যে নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

গত ১৭ জানুয়ারি একই সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাদিয়া। দিন দুয়েক হাসপাতালে থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। তারও আগে গত বছরের সেপ্টেম্বরে এই রোগে কিছু দিন অসুস্থ ছিলেন তিনি।

নাদিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘ওরে বিহঙ্গ মোর’ নাটকে। এটি গত ৯ মার্চ আরটিভিতে প্রচার হয়েছে। নাহিদ আহমেদ পিয়াল নির্মিত এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সজল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গতবার ছিলেন প্রতিযোগী এবার হলেন বিচারক!
পরবর্তী পোস্ট
দেশের তিন শহরে আসছে ‘শাজাম’

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting