দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৭
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শিক্ষকের কাণ্ডে রণক্ষেত্র: স্কুলে আসেনি শিক্ষার্থীরা, মামলার পর গ্রাম পুরুষশূন্য

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 323 ভিউস

জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বারে প্রধান শিক্ষক এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার (১৫ মার্চ) রাতে সংঘর্ষের পর বৃহস্পতিবার আতঙ্কিত শিক্ষার্থীরা কেউ বিদ্যালয়ে আসেনি। রাতে পুলিশি অভিযানের পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় দুই মামলায় আসামি করা হয়েছে ২০১ জনকে। রাতে অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আতঙ্কে গ্রাম ছেড়েছেন পুরুষরা। আজ উপজেলার মাশিকাড়া বাজারের অধিকাংশ দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার খবর নিয়ে জানা গেছে, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে এসেছেন পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মো. বাহালুল হক, শিক্ষক/শিক্ষিকাসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। কিন্তু আসেনি কোনও শিক্ষার্থী। অপরদিকে, বুধবার রাত পর্যন্ত চলা সংঘর্ষের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সঙ্গে অভিযুক্ত শিক্ষক মো. মোকতোল হোসেনকেও কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পর দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। এই মামলার আসামি স্কুলের প্রধান শিক্ষক মো. মোকতল হোসেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর মামলার বাদী পুলিশ। এটিতে ১০ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। এই মামলায় ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ওপর হামলা করা ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বাহালুল হক জানান, গতকালের ঘটনার পর রাতে আবার সংঘর্ষ বাধে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত। তাই বিদ্যালয় খোলা থাকলেও গতকালের ঘটনায় কোনও শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি। গ্রামেও তেমন পুরুষ নেই।

জানা গেছে, গতকাল সকাল পৌনে ৯টায় প্রধান শিক্ষক মো. মোকতোল হোসেন তার কক্ষে দশম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানির পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী দিনব্যাপী প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করে রাখে। এ সময় অভিযুক্ত ওই প্রধান শিক্ষক ও তার মেয়ের জামাইয়ের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। প্রধান শিক্ষককে রক্ষায় বহিরাগত লোকজন এসে ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় অন্তত ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন বর্তমান ও সাবেক ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী।

সন্ধ্যায় বিক্ষোভকারীরা বিদ্যালয়ে ভাঙচুর ও ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত ৮ থেকে ১০ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাত পৌনে ৯টায় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে প্রধান শিক্ষকসহ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। ওই সময় রাত ১০ পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোট করবেন না তো কইরেন না, বিএনপিকে ইনু
পরবর্তী পোস্ট
প্রধান বিচারপতির কাছে বিএনপিপন্থি আইনজীবীদের নালিশ

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting