দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:২৪
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

একদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 410 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের জেলা পর্যায়ে একদিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার নতুন কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ চালক তৈরিতে এই কার্যক্রম গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে। লাইসেন্স পেতে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। একদিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্বতিতে আঙ্গুলের ছাপ গ্রহণের কার্যক্রম শেষ করা হবে। সরকার সকল সেবাকে সহজ করতে চায়। তারাই ধারাবাহিকতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক এর কার্যালয়ের নিচ তলায় ১১০ নং রুমের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।

এদিকে সেবা সহজিকরণ হওয়ায় খুশি সেবা গ্রহীতারা। তাদের দাবি একটি লাইসেন্স করতে ৪/৫ বার আসা লাগতো। একদিনে সেবা নিশ্চিত হওয়ায় তাদের ভোগান্তি ও অর্থ সাশ্রয় হবে।

দীর্ঘদিনের অভিযোগ এবং ভোগান্তির অবসান হবে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের। এখন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনকারীর বাড়িতে পৌঁছে যাবে লাইসেন্স। এদিকে সকাল থেকেই আবেদনকারীরা বিআরটিএ অফিসে ভীড় জমিয়েছেন। একদিনে আঙুলের ছাপ ও পরীক্ষা দিতে পেরে খুশি ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা।

জানা যায়, পূর্বে পেশাদার লাইসেন্স পেতে পরীক্ষা নেওয়ার ১৫ দিন পর দেওয়া হতো পরীক্ষার ফলাফল। এরপর সাত থেকে দশদিন পর পুলিশ ভেরিফিকেশন হাতে পাওয়ার সপ্তাহখানেক পর নেওয়া হতো আঙুলের ছাপ। এরপর বছরের পর বছর ঘুরেও মিলতো না ড্রাইভিং লাইসেন্স। লাইসেন্স প্রত্যাশীদের এ ভোগান্তির কথা মাথায় রেখে স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটির মাধ্যমে একদিনে আঙুলের ছাপ ও পরীক্ষা নেওয়াসহ সকল কার্যক্রম শেষ করে ১৫ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। এ লাইসেন্স আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবীর বলেন, আগে পরীক্ষার্থীদের বিআরটিএ অফিসে একাধিকবার আসতে হতো। এখন একবারই আসবেন লাইসেন্স প্রার্থী। একদিনে লাইসেন্স প্রার্থী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিবেন এবং একইদিনে বায়োমেট্রিক দিয়ে চলে যাবেন। এতে গ্রাহকদের সেবার মান বাড়বে। বায়োমেট্রিক একবারের জন্যই নেওয়া হবে। কিন্তু যিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করবেন, তাকে পুনরায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তার আর কোনও বায়োমেট্রিক দিতে হবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মিনিবাস, বাস ও কোচ মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ, দৈনিক দক্ষিনের মশাল সম্পাদক আশেক ই এলাহী, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, ট্রাফিক পুলিশের পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, সাতক্ষীরা বিআরটিএ মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লাহ, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সিল মেকানিক শেখ আমিনুর হোসেন প্রমুখ। এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিগগিরই ইরানে বিনিয়োগ করতে পারে সৌদি
পরবর্তী পোস্ট
শ্যামনগরে ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান: ডাম্পার গাড়ি ও লাইসেন্স বিহিন ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting