দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৮
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

র‌্যাঙ্কিংয়ে শান্তর লম্বা লাফ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 350 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এক সিরিজ কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩ ম্যাচ সিরিজে তার রান ছিল ১৪৪। ১৪৪ গড় ও ১২৭.৪৩ স্ট্রাইকরেটে দারুণ সময় পার করা শান্ত র‌্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়েছেন। তার অবস্থান ১৬ নম্বরে। শান্তর সঙ্গে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাসও।

বুধবার পুরুষদের সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই তালিকায় শান্ত ও লিটন দু’জনই ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শান্ত ৩০ বলে ৮ চারে ৫১ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ম্যাচেও ৪৭ বলে ৩ চারে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। সবমিলিয়ে ১৪৪ রান করে হয়েছেন সিরিজ সেরা। সিরিজ সেরার পুরস্কারের পাশাপাশি টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। তার বর্তমান রেটিং ৫৯৩। এটাই তার ক্যারিয়ার সেরা রেটিং। ইংল্যান্ড সিরিজের মতো আয়ারল্যান্ড সিরিজেও ব্যাট হাতে এভাবে পারফর্ম করতে পারলে হয়তো সেরা দশেও ঢুকে যেতে পারেন।

শান্ত ছাড়াও লিটন ৯ ধাপ অগ্রসর হয়েছেন। তার আগের অবস্থান ছিল ২২ নম্বর। প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় ও শেষ ম্যাচে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

এদিকে, ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের সূর্যকুমার যাদব। পরের দুই স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদও বোলারদের তালিকায় এগিয়েছেন। ৭ ধাপ এগিয়ে যৌথভাবে মিচেল স্টার্কের সঙ্গে ৪১ নম্বরে আছেন তিনি। তাছাড়া তরুণ পেসার হাসান মাহমুদ ৪৭তম স্থানে আছেন। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ তিনে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হৃদয়ের ব্যাটে শেখ জামালের জয়
পরবর্তী পোস্ট
সাকিব মনে করেন, ফিল্ডিংয়ে এশিয়ার সেরা বাংলাদেশ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting