দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫২
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দুর্ঘটনা প্রতিরোধে ‘সেলফ কন্টাক্টর রেলওয়ে অটো সিগন্যাল’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 344 ভিউস

জাতীয় ডেস্ক:

ছোট বেলা থেকেই অরক্ষিত রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণহানীসহ প্রতিটি ঘটনাই মো. হামিদুর রহমানের মনে নাড়া দিতো। তাই ইচ্ছে ছিলো এসব দুর্ঘটনা প্রতিরোধ করার। সেই চিন্তা চেতনা থেকে ‘সেলফ কন্টাক্টর রেলওয়ে অটো সিগন্যাল’ উদ্ভাবন করেছেন তিনি। ২০২২ সালে মার্চ মাসে রেলমন্ত্রীর অনুমতি সাপেক্ষে হামিদুরের উদ্ভাবনটি চলতি বছরের ২০ জানুয়ারি থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া লেভেল ক্রসিংয়ে বাস্তবায়ন ও ব্যবহার করা হচ্ছে।

হামিদুরের দাবি, সারাদেশে এই সেলফ কন্টাক্টর রেলওয়ে অটো সিগন্যাল বাস্তবায়ন করা হলে অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনা কমে যাবে।

হামিদুর কালিহাতী উপজেলার হাসড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি ২০০৬ সালে এসএসসি ও ২০০৮ সালে এইচএসসি পাস করেন। ২০১৫ সালে সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগ থেকে স্নাতক শেষ করেন তিনি। হামিদুর ২০১২ সাল থেকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে টাঙ্গাইলে মাওলানা ভাসানী টেকনিক্যাল কলেজ থেকে ছয় মাসের ইলেকট্রিক্যাল কোর্স ও ২০১৭ সালে এক বছরের কমিউনিক্যাশন টেকনিক্যাল কোর্স সম্পন্ন করেছেন হামিদুর।

বুধবার (১৫ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামিদুর।

হামিদুর রহমান বলেন, বাংলাদেশে যোগাযোগের অন্যতম নিরাপদ, আরামদায়ক ও পরিবেশ বান্ধব মাধ্যম হলো রেলপথ। দেশের প্রায় তিন হাজার কিলোমিটার রেলপথে ২ হাজার ৮৫৬টি লেভেল ক্রসিং রয়েছে। এরমধ্যে ৮৯ শতাংশ অরক্ষিত। দেশের সব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ট্রেনের সঙ্গে বিভিন্ন ধরনের পরিবহনের দুর্ঘটনা ঘটছে। এতে ট্রেন ও সাধারণ পরিবহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন।

দুর্ঘটনা প্রতিরোধের জন্য আমার স্বচিন্তিত, নিজস্ব ও একক উদ্ভাবনটির নাম সেলফ কন্টাক্টর রেলওয়ে অটো সিগন্যাল। যা বিশ্বে নতুন ও অভিনব। ২০১৮ সাল থেকে এই উদ্ভাবনটি নিয়ে কাজ করছি। এই বিষয়ে আমার একটি গবেষণাপত্রও আছে। এই উদ্ভাবন উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে স্বীকৃত সনদপত্রের পাশাপাশি কপিরাইট সনদপত্র আছে এবং পেটেন্ট সনদপত্রের জন্য প্রক্রিয়াধীন আছে। এই উদ্ভাবনটি সোলার পাওয়ারের সাহায্যে সেন্সর অথবা ট্যাগ আইসোলেশনের মাধ্যমে জিএসএম নেটওয়ার্ক দ্বারা অথবা ছাড়া রেলপথের লেভেল ক্রসিংয়ে অটোমেটিক সিগন্যাল বা সংকেত প্রদান করে।

এটা মূলত তিনটি অংশে বিভক্ত। এর মধ্যে পেরক যন্ত্র, গ্রাহক যন্ত্র ও সম্প্রচার যন্ত্র রয়েছে। এই পদ্ধতিতে ট্রেন লেভেল ক্রসিং থেকে এক থেকে দুই কিলোমিটার দূরে থাকাবস্থায় প্রেরক যন্ত্রের সাহায্যে গ্রাহক যন্ত্রে সংকেত পাঠায়। এরপর গ্রাহক যন্ত্র তা গ্রহণ করে এবং প্রসেসিং করে সম্প্রচার যন্ত্রে প্রেরণ করে। সম্প্রচার যন্ত্রের অডিও অংশে বলে থাকে, ‘ট্রেন আসছে থামুন’ এবং ভিডিও অংশে লেখা থাকে ‘ট্রেন আসছে থামুন। ’ একই সঙ্গে এই যন্ত্রে গেট ব্যারিয়ার ব্যবহার করা যায়। এই বার্তা শুনে এবং দেখে লেভেল ক্রসিংয়ে পারাপারকারী যাত্রী ও সাধারণ পরিবহন সতর্ক হয়। এই যন্ত্রের মাধ্যমে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সাধারণ পরিবহনের দুর্ঘটনা ঘটে না। একই সঙ্গে এই যন্ত্রের মাধ্যমে ট্রেনের অবস্থান শনাক্তের মাধ্যমে দুর্ঘটনা রোধ করা যায়।

হামিদুর রহমান বলেন, আমার এই উদ্ভাবনটি রেলমন্ত্রী গত বছরের ২৩ মার্চ অনুমোদন দেন। কালিহাতী উপজেলার হাতিয়া লেভেল ক্রসিংয়ে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে বাস্তবায়ন ও ব্যবহার করা হচ্ছে। এই উদ্ভাবনটি রেলপথের দুর্ঘটনা প্রতিরোধে দেশের সব লেভেল ক্রসিংয়ে কাজে লাগানোর জন্য সরকার ও রেলপথ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছি। ৭ থেকে ১০ লাখ টাকার মধ্যে সেলফ কন্টাক্টর রেলওয়ে অটো সিগন্যাল বসানো সম্ভব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোক্তা অধিদপ্তরে জনবল সংকট, ১২ বছরে অভিযোগ নিষ্পত্তি ৮৩ হাজার
পরবর্তী পোস্ট
উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আ.লীগ ও বিএনপিপন্থীদের ধস্তাধস্তি

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting