দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৪০
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ইংলিশদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল টাইগাররা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৪, ২০২৩
মার্চ ১৪, ২০২৩ ০ কমেন্ট 376 ভিউস

স্পোর্টস ডেস্ক:

প্রথমবার সিরিজ জয়েই ক্ষান্ত হয়নি বাংলাদেশ। ইংল্যান্ডকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জাও দিল টাইগাররা।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৬ রানের জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ ‍উইকেট হারিয়ে ইংলিশদের ইনিংস থেমেছে ১৪২ রানে।

মাত্র চার মাস আগে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড দল কি দুঃস্বপ্নেও ভেবেছিল বাংলাদেশে এসে হোয়াইটওয়াশড হয়ে ফিরে যেতে হবে! কিন্তু বাস্তবে ঘটেছে সেটাই। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটি জিতে নিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের ধোলাই করে ছাড়ল বাংলাদেশ। আজ বাংলাদেশের ক্রিকেটের ঘর খ্যাত মিরপুরে সিরিজের শেষ ম্যাচে টিম টাইগার পেয়েছে ১৬ রানের রুদ্ধশ্বাস জয়।

মিরপুর শেরে বাংলায় রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই ধাক্কা খায় ইংল্যান্ড। অভিষিক্ত স্পিনার তানভীর ইসলামের বলে ফিল সল্টকে (০) স্টাম্পড করে দেন লিটন দাস। পরের ওভারে তাসকিনের বলে ডেভিড মালানকে এলবিডাব্লিউ দিলেও তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। অধিনায়ক জস বাটলারের সঙ্গে তার জুটি জমে ওঠে। পাওয়ারপ্লেতে আসে ৪৭ রান। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড। ৪৭ বলে ৫৩ করা ডেভিড মালানকে লিটন দাসের গ্লাভসবন্দি করে ৭৬ বলে ৯৫ রানের এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। এটা টি-টোয়েন্টিতে তার শততম উইকেট। পরের বলেই মিরাজের দারুণ থ্রোয়ে রান-আউট হয়ে যান ৩১ বলে ৪০ রান করা বাটলার।

ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন হয় ৫১ রানের। ১৭তম ওভারে এসেই এক ছক্কায় ৯ রান করা মঈন আলীকে ফেরান তাসকিন। সীমানায় ক্যাচ নেন মিরাজ। একই ওভারের শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে বেন ডাকেটকে (১১) বোল্ড করে দেন এই তারকা পেসার। ১৮ বলে চাই ৩৬ রান। ১৯তম ওভারে স্যাম কারেনকে (৪) তানভীরের তালুবন্দি করেন সাকিব। ১২৮ রানে পতন হয় ৬ষ্ঠ উইকেটের। শেষ ওভারে দরকার হয় ২৭ রানের। তানভীরের করা প্রথম দুই বলে বাউন্ডারি মারেন ক্রিস ওকস। তবে ওই পর্যন্তই। ১৪২ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। বাংলাদেশ ম্যাচ জিতে নিল ১৬ রানে।

এর আগে আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। ৫৫ রানের ওপেনিং জুটি গড়ে দারুণ শুরু এনে দেন লিটন দাস আর রনি তালুকদার। ২২ বলে ৩ চার ২৪ রান করা রনি তালুকদারকে আদিল রশিদ কট অ্যান্ড বোল্ড করলেও লিটন আজ বড় স্কোরের দিকে এগিয়ে যান। ৪১ বলে তুলে নেন ক্যারিয়ারের ৯ম ফিফটি। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার জুটি জমে ওঠে। ফিফটির পর একটা সহজ ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া লিটন আরও বিধ্বংসী হয়ে ওঠেন। একটা সময় তার সেঞ্চুরিও অসম্ভব মনে হচ্ছিল না।

তবে লিটনের ৫৭ বলে ১০ চার ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস থামে ক্রিস জর্ডানের বলে ফিল সল্টের তালুবন্দি হয়ে। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারসেরা ইনিংস। শান্তর সঙ্গে ৫৮ বলে ৮৪ রানের জুটি ভাঙতেই রান তোলার গতি কমে আসে। উইকেটে আসেন অধিনায়ক সাকিব। ব্যক্তিগত ৪০ রানে শান্তকে আম্পায়ার এলবিডাব্লিউ দিলেও তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। শেষদিকে বেশি রান ওঠেনি। হাতে ৮ উইকেট থাকলেও শেষ ৫ ওভারে আসে মাত্র ২৭ রান! বাংলাদেশ ২ উইকেটে ১৫৮ রান তোলে। শান্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ১ চার ২ ছক্কায় ৪৭* রানে আর সাকিব ৬ বলে ৪* রানে অপরাজিত থাকেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পিএসজিতে একতা নেই, ইঙ্গিত দিলেন প্যারিস ছেড়ে চলে যাওয়া মিডফিল্ডার
পরবর্তী পোস্ট
নড়াইলে বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting