দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৩০
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ক্রিকেট দল জিতলে জিতে যায় বাংলাদেশই : মিরাজ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২৩
মার্চ ১২, ২০২৩ ০ কমেন্ট 374 ভিউস

স্পোর্টস ডেস্ক:

এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয়টিতে ফিরে চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ-সেরা। এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ; এবার হারাল ইংল্যান্ডকে। প্রসঙ্গটি আসতেই সংবাদ সম্মেলনে আসা মিরাজ বলেছেন, সব জয়ই তাদের কাছে সমান। তার বিশ্বাস, ক্রিকেট দল জিতলে জিতে যায় বাংলাদেশই।

মিরাজ বলেছেন, ‘আপনি একটা জিনিস দেখেন, প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ, বিশেষ ভাবে আন্তর্জাতিক। অবশ্যই প্রতিটা দেশের সঙ্গে জিতলে অনেক ভালো লাগে। নির্দিষ্ট করে বলতে পারবেন না অমুককে হারালে, নিউজিল্যান্ডকে হারালে, অস্ট্রেলিয়াকে হারালে ভালো লাগবে…অবশ্যই প্রতিটা দলকে হারালেই আমাদের ফিলিংস একই রকম থাকে।’

‘কারণ দিনশেষে, জিতছে কে? বাংলাদেশ। আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আজকে দেখেন সবাই কিন্তু অনেক খুশি। আপনারা যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজম্যান্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ; সবাই খুশি। কারণ আমরা বাংলাদেশ ম্যাচ জিতেছি। আমরা যদি জিতি, বাংলাদেশই জেতে। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে বাংলাদেশ জিতে, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও বাংলাদেশ জেতে। অবশ্যই বড় দলের সঙ্গে হলে অবশ্যই আরও ভালো লাগে।’

তিনি বলেন, ‘আপনি যেটা বললেন, সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি; সেটা হলো ইংল্যান্ড। আজকে টি-টোয়েন্টি আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।’

বাংলাদেশের সামনে এখন হাতছানি ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার। এর আগে ওয়ানডে সিরিজ জেতা হয়নি। এবার কি তাহলে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ?

এমন প্রশ্নে মিরাজ বলেছেন, ‘অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আপনি দেখেন আমরা কিন্তু অবশ্যই জেতার জন্য নামি। কিন্তু জেতার আগে কিছু প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হয় আমাদের। আমরা যদি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাই তাহলে কখনও জিততে পারব না। আমরা যেভাবে চলছি, রুটিন আছে; আমরা ওইভাবেই চেষ্টা করবো।’

‘তারপর খেলাশেষে রেজাল্ট নিয়ে চিন্তা করবো। আমরা কখনো আগে থেকে ফল নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি কীভাবে আমরা খেলব, কীভাবে প্ল্যানিং করবো, কীভাবে ভালো ক্রিকেট খেলা যায়। রেজাল্ট আসবে দিনশেষে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৬২ হাজার পরিবারকে কৃষি উপকরণের কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী: পলক
পরবর্তী পোস্ট
বরিশালে আগুনে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting