দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫১
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ক্রাইস্টচার্চ টেস্ট: শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২৩
মার্চ ১২, ২০২৩ ০ কমেন্ট 351 ভিউস

স্পোর্টস ডেস্ক:

জমজমাট এক শেষ দিনের অপেক্ষায় ক্রাইস্টচার্চ টেস্ট। রবিবার (১২ মার্চ) ম্যাচের চতুর্থ দিন শেষে এগিয়ে বা পিছিয়ে রাখা কঠিন কোনো দলকে। জয়ের জন্য শেষ দিনে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৫৭ রান, শ্রীলঙ্কার ৯ উইকেট।

ম্যাথিউসের দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে তোলে ৩০৫ রান। একসময় যদিও মনে হচ্ছিল, আরও বড় হবে স্কোর। তবে শেষ ৫ উইকেট নিউজিল্যান্ড তুলে নেয় অল্প রানে। প্রথম ইনিংসের ১৮ রানের লিড মিলিয়ে নিউ জিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৮৫ রানে। দিন শেষ তারা করে ১ উইকেটে ২৮ রান।

শ্রীলঙ্কা দিন শুরু করে ৩ উইকেটে ৮৩ রান নিয়ে। ম্যাথিউস অপরাজিত ছিলেন ২০ রানে। দলকে উদ্ধারের মূল দায়িত্ব ছিল তার কাঁধে। ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান মেলে ধরেন তার অভিজ্ঞতার সবটুকু।

নাইটওয়াচম্যান প্রবাথ জয়াসুরিয়াকে দিনের শুরুতেই হারায় শ্রীলঙ্কা। ৯৫ রানে ৪ উইকেট হারানো দলের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ‘ধীরে চলো’ নীতি নিয়ে একটু একটু করে সরিয়ে দেন চাপ। গড়ে তোলেন শতরানের জুটি।

ম্যাথিউস ফিফটি করেন ১৩৯ বলে। চান্দিমাল অবশ্য পারেননি। তাকে ৪২ রানে বোল্ড করেই ১০৫ রানের জুটি ভাঙেন টিম সাউদি। এরপর ম্যাথিউসের সঙ্গে জুটিতে সঙ্গী হন ধনাঞ্জয়া ডি সিলভা। এই জুটিও দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন শ্রীলঙ্কাকে।চা বিরতির একটু আগে ব্লেয়ার টিকনারকে টানা দুটি চার মেরে ম্যাথিউস সেঞ্চুরিতে পা রাখেন ২২৬ বলে। তার চতুর্দশ টেস্ট সেঞ্চুরি এটি। নিউ জিল্যান্ডে তিনি সেঞ্চুরি করেছিলেন সবশেষ সফরেও।

তবে সেঞ্চুরির পর আর বেশিদূর এগোতে পারেননি ম্যাথিউস। চা বিরতির পরই ম্যাট হেনরি বল শরীর থেকে দূরে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তার ইনিংস থামে ২৩৫ বল খেলে ১১৫ রানে। হেনরি পরের ওভারে নিরোশান ডিকভেলাকে ফিরিয়ে দেন রান করার আগেই। পরে লোয়ার অর্ডারে কেউ সঙ্গ দিতে পারেননি ধনাঞ্জয়াকে। শ্রীলঙ্কার ইনিংস তাই থমকে যায় ৩০০ পেরিয়েই। ধনাঞ্জয়া অপরাজিত থাকেন ৭৩ বলে ৭ চারে ৪৭ রান করে।

৪২ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ব্লেয়ার টিকনার ৪ উইকেট নেন ১০০ রানে। নিউজিল্যান্ডকে ভুগতে হয় নিল ওয়্যাগনারকে না পেয়ে। চোটের কারণে এ দিন কোনো বল করতে পারেননি কিউইদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ এই অস্ত্র।

২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড বড় ধাক্কা খায় পঞ্চম ওভারে ডেভন কনওয়েকে হারিয়ে। লঙ্কান পেসাররা দুর্দান্ত বোলিংয়ে কঠিন পরীক্ষা নেন কিউই টপ অর্ডারের। বিশেষ করে কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো দুই পাশ থেকে চেপে ধরেন কিউইদের। তবে টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন সেই সময়টুকু পার করে দেন দাঁতে দাঁত চেপে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৫৫

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৭৩

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (আগের দিন ৮৩/৩) ১০৫.৩ ওভারে ৩০৫ (ম্যাথিউস ১১৫, জয়াসুরিয়া ৬, চান্দিমাল ৪২, ধনাঞ্জয়া ৪৭*, ডিকভেলা ০, রাজিথা ১৪, কুমারা ৮, আসিথা ০*; সাউদি ২৬.৩-৯-৫৭-২, হেনরি ২৮-৫-৭১-৩, টিকনার ২৮-১-১০০-৪, ওয়্যাগনার ৩-০-৯-০, মিচেল ১২-২-৩১-০, ব্রেসওয়েল ৮-১-২৭-০)

নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৫ ) ১৭ ওভারে ২৮/১ (ল্যাথাম ১১*, কনওয়ে ৫, উইলিয়ামসন ৭*; রাজিথা ৬-৪-৫-১, আসিথা ৬-২-৯-০, জয়াসুরিয়া ৩-০-১০-০, কুমারা ২-২-০-০)।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপির আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে পঞ্চগড়ে হামলা: ফখরুল
পরবর্তী পোস্ট
বাখমুতে একদিনেই পাঁচ শতাধিক রুশ সেনা হতাহত: ইউক্রেন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting