দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:২০
সরকারি কাজে চাঁদাবাজির বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি...
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শেখ হাসিনা দেশকে মহাবিপদ থেকে রক্ষা করেছেন: ড. সেলিম মাহমুদ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 338 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের বৈপ্লবিক উন্নয়নই করেননি, দেশকে কয়েকটি মহাবিপদ থেকে রক্ষা করেছেন। শতাব্দীর ভয়াবহ মহামারী কোভিড থেকে তিনি দেশকে রক্ষা করেছেন, এই মহামারী যেখানে বিশ্ব মানবতার জন্য এক মহাবিপদ ছিল এবং যেখানে বিশ্বের উন্নত দেশগুলোতেও লক্ষ লক্ষ মানুষ এই মহামারীতে মৃত্যুবরণ করেছে। আবার কোভিড পরবর্তী যুদ্ধের ভয়াবহ প্রভাব থেকে তিনি দেশের অর্থনীতিকে রক্ষা করেছেন। এই যুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশের অর্থনীতি ধসে পড়েছে। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের বাইরে অন্য কোন সরকার প্রধান ক্ষমতায় থাকলে দেশের অবস্থা যে ভয়াবহ হতো, সেটি সকলেই অনুধাবন করতে পারেন।

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়নের ভুইয়ারা গ্রামে এবং ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন, শেখ হাসিনার অবদান’ শীর্ষক বাংলাদেশ আওয়ামী লীগের উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে ড. সেলিম মাহমুদ এসব কথা বলেন।

ড. সেলিম মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, তাঁর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশকে স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত করেছেন। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর এটি ছিল জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় সাফল্য। জাতির পিতা শুধু বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়ে যাননি, তিনি এই রাষ্ট্রকে একটি টেকসই এবং শক্তিশালী অর্থনীতির রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সকল ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা কে হত্যার পর বাংলাদেশের আদর্শ বিরোধী শক্তি বাংলাদেশকে সকল ক্ষেত্রে পিছিয়ে রেখেছিল। জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। তিনি যুগান্তকারী সকল উন্নয়নের মাধ্যমে দেশকে পাল্টে দিয়েছেন। এত অল্প সময়ের মধ্যে বিশ্বে কোন রাষ্ট্রনায়ক তার দেশে এতো ব্যাপকভিত্তিক উন্নয়ন করতে পারেনি।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, শেখ হাসিনার এই ব্যাপক উন্নয়নের মূল সুবিধাভোগী এদেশের জনগণ। তিনি সত্যিকার অর্থে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। ২০০৬ সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন দেশের মাথাপিছু আয় ছিল মাত্র ৫১০ মার্কিন ডলার। শেখ হাসিনা মাত্র ১৪ বছরে মাথাপিছু আয় ২৯০০ ডলারে উন্নীত করেছেন। বিএনপি ৭১ বিলিয়ন ডলারের জিডিপি রেখে গিয়েছিল। শেখ হাসিনা এটিকে ৪৬১ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। তারা শিক্ষার হার রেখে গিয়েছিল মাত্র ৪৫ শতাংশে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শিক্ষার হার ৭৫% এ উন্নীত করেছেন।

শেখ হাসিনার উদ্যোগে দারিদ্র্যের হার ৪১. ৫% থেকে কমে ২০ শতাংশে এবং অতিদারিদ্র্যের হার ১০.৫% দাঁড়িয়েছে। বিএনপি ২০০৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.৪৮ বিলিয়ন ডলার রেখে গিয়েছিল। শেখ হাসিনার সরকার এই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করেছিল। বিদ্যুৎ খাতে শেখ হাসিনার মাত্র ১৩ বছরের উন্নয়ন এ খাতে দেশের ১০০ বছরের অর্জনকে অতিক্রম করেছে। ১৯১০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মোট ১০০ বছরে বাংলাদেশে মাত্র ৪৭% মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়েছিল। শেখ হাসিনা মাত্র ১৩ বছরে আরও ৫৩% মানুষকে বিদ্যুতের সুবিধায় এনে দেশের শতভাগ মানুষকে বিদ্যুতের সুবিধা দিয়েছেন।

ড. সেলিম মাহমুদ বলেন, শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়ক কোন দেশে যুগে যুগে জন্মায় না। একটি জাতি শত বছরে এরকম একজন রাষ্ট্রনায়ক পায়। আওয়ামী লীগ ছাড়া এদেশের অতীতের সরকার গুলো ক্ষমতায় এসেছিল নিজেদের ভাগ্য গড়ার জন্য। ‌দেশের মানুষকে তারা কিছুই দিয়ে দিতে পারেনি। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে পাঁচ বছর কিংবা ১০ বছরের পরিকল্পনা করেন না। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের বহু প্রজন্মের কথা চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করেন এবং সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করেন। ‌‌উন্নয়নশীল বিশ্বে তিনিই একমাত্র রাজনীতিবিদ যিনি তার দেশে ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

কচুয়ায় এই উঠান বৈঠকগুলোতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুবিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন হাতেম, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক সিকদার, ৪ নং ইউনিয়নের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, ৪ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান আখতার হোসেন, ৯ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, ৩ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার, ৪ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৫ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সুমন মিয়া, আওয়ামী লীগ নেতা আহসান হাবিব প্রাঞ্জল, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন রানা, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সাবেক সদস্য এডভোকেট শওকত আলী পাটোয়ারী, উপ কমিটির সাবেক সদস্য সাইদুল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা সোহাগ মিয়া, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপসম্পাদক কামাল পারভেজ মিয়াজী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বর্গ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রেফারি কেনার অভিযোগ, বার্সার বিরুদ্ধে অভিযোগপত্র
পরবর্তী পোস্ট
‘আওয়ামী লীগ সরকার বিনিয়োগ ও ব্যবসার পরিবেশের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে’

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting