দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

‘রোনালদোর মত পরিশ্রমী হলে মেসি ১৫টি ব্যালন ডি’অর জিততে পারতো’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 308 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়ে লিওনেল মেসি ক্যারিয়ারের সেরা অর্জনের স্বাদ গ্রহণ করেছেন। সম্প্রতি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে সেই অর্জনের স্বীকৃতিও পেয়ে গেছেন। পুরো ক্যারিয়ার জুড়ে তার বিরুদ্ধে সমালোচকদের যে প্রশ্ন ছিল, ক্লাব ফুটবলের অন্যতম সফল এই তারকা জাতীয় দলে কবে সাফল্য পাবেন, তার জবাবও বিশ্বকাপ শিরোপা অর্জনের মাধ্যমে দিয়ে দিয়েছেন।

প্রশংসার সাগরে ভাসতে থাকা মেসিকে নিয়ে অবশ্য তার বর্তমান ক্লাব পিএসজি এখনো খুশী হতে পারেনি। এবারের মৌসুমটা দারুণভাবে শুরু হলেও বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলর দুটিতেই পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। ফলে আরো একবার ইউরোপীয়ান সাফল্য থেকে বঞ্চিত হতে হলো তারকা সমৃদ্ধ পিএসজিকে। পিএসজির এই বিদায়ে মেসি ছিলেন একবারেই নিষ্প্রভ। নক আউট পর্বের দুই লেগের ম্যাচে মেসি কিছুই করতে পারেননি। এজন্য অবশ্য সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে।

তারই ধারাবাহিকতায় এবার ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরাসি তারকা প্যাট্রিক এভরা মেসির পরোক্ষ সমালাচনাই করেছেন। এভরার দাবি ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে মেসি বেশী প্রতিভাবান, এতে কোন সন্দেহ নেই। কিন্তু রোনালদোর মত অতটা পরিশ্রম কখনই করতে দেখা যায়নি মেসিকে। রোনালদোর মত পরিশ্রম করতে পারলে অন্তত ১৫টি ব্যালন ডি’অর জিততে পারতেন মেসি।

সম্প্রতি সাবেক ইংল্যান্ড তারকা রিও ফার্দিনান্দের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাতকারে এভরা বলেছেন, ‘আমি ব্যাখ্যা করতে চাই কেন আমি সব সময় রোনালদোর কথা বলি। এটা এই জন্য না যে সে আমাদের ভাই। এর কারণ আমি তার কাজের ধরনকে ভালোবাসি। আমার মনে হয় মেসিকে সৃষ্টিকর্তা প্রতিভা দিয়েছে। আর রোনালদোকে সেটা অর্জন করতে হয় পরিশ্রম করে। রোনালদোরও প্রতিভা আছে, তবে সে জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। যদি রোনালদোর মত কাজের সম ধারা মেসি বজায় রাখতে পারতো তবে ক্যারিয়ারের এ সময় পর্যন্ত অন্তত ১৫টি ব্যালন ডি’অর ট্রফি তার ঘরে থাকতো। যারা পরিশ্রম করে আমি তাদের দারুন পছন্দ করি। এ কারনেই আমি সবসময় রোনালদোকে বেছে নেই।’

এ পর্যন্ত মেসিই সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জয় করেছেন। রোনালদো জিতেছেন পাঁচটি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেবার কৃতিত্ব হিসেবে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌঁড়ে আর্জেন্টাইন অধিনায়কই নিঃসন্দেহে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। -বাসস।

সূত্র : গোল ডটকম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমরা কোনো সংঘাতে যেতে চাই না: মির্জা ফখরুল
পরবর্তী পোস্ট
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আরও দুই সপ্তাহের জন্য স্থগিত

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting