দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:২৯
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

আমাদের সিরিজ জেতা উচিত: শান্ত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২৩
মার্চ ১০, ২০২৩ ০ কমেন্ট 348 ভিউস

স্পোর্টস ডেস্ক:

জিততে রান তাড়া করতে হবে ওভার প্রতি ৭.৮১। টি-২০ ক্রিকেটে যা আকাশছোঁয়া নয়। তারপরও প্রতিপক্ষ যখন বর্তমান টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন, তখন অনেক বেশি হিসেবি ক্রিকেট খেলার পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনায় বাজিমাত করেছেন নাজমুল শান্ত, সাকিব আল হাসান, হাসান মাহমুদরা। জশ বাটলারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে দাপুটে ক্রিকেট খেলে ১২ বল হাতে রেখে ৬ উইকেটের স্বপ্নের এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে দলের হয়ে সর্বোচ্চ রান করা নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এখন বাংলাদেশের সিরিজ জেতা উচিত।

বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরিজ জেতার কথা বলেন শান্ত, ‘এখন যে অবস্থায় আছি এখান থেকে সিরিজ জেতা উচিত। কিন্তু এখনো আমাদের নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে।’

ঢাকায় দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে এসে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। সেই ধারায় এবার টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা হলো বাংলাদেশের। ব্যাটিং-বোলিংয়ে কর্তৃত্ব দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দিলো স্বাগতিকরা।

টস জিতে সাকিব আল হাসান জানিয়েছেন তাদের কম রানে আটকে রান তাড়া করবেন তারা। আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড। শুরুটা তাদের যেভাবে হয়েছিল শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি। ডেথ ওভারে স্বাগতিক বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। শেষ চার ওভারে মাত্র ২১ রান দিয়ে তিন উইকেট নেয় বাংলাদেশ। হাসান মাহমুদ ২ ওভারের শেষ স্পেলে দেন মাত্র ৫ রান, নেন ২ উইকেট। এখানেই ম্যাচের মোড় অনেকটা ঘুরে যায়।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। শান্ত খেলেন এক বিস্ফোরক ইনিংস। মাত্র ২৭ বলের ফিফটিতে বাংলাদেশ পেয়ে যায় জয়ের ভিত। শেষে অধিনায়ক সাকিব সতীর্থ আফিফকে নিয়ে ১২ বল হাতে রেখেই জয় নিয়ে ফেরেন। টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে এটি প্রথম জয়।

এই জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন শান্ত, ‘প্রথম ম্যাচ জিততে পেরেছি এটা তো দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা যখন দ্বিতীয় ম্যাচ খেলতে যাব নতুন করে শুরু করতে হবে। এখন যদি চিন্তা করি এই ম্যাচটা জেতার পর আমাদের দলের মোটিভেশন বা চিন্তা-ভাবনা অনেক বদল আসবে।’

সিরিজ বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে ঢাকায় মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১২ মার্চ দ্বিতীয় ও আর তৃতীয় ম্যাচ হবে ১৪ মার্চ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সেই সেভকেই ক্যারিয়ার সেরা বলছেন মার্টিনেজ
পরবর্তী পোস্ট
তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি; ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting