দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১২
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বেসরকারি শিক্ষক নিয়োগ: ৩৫ ঊর্ধ্বদের আবেদন সুপারিশ বিবেচনার সুযোগ নেই: এনটিআরসিএ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৯, ২০২৩
মার্চ ৯, ২০২৩ ০ কমেন্ট 397 ভিউস

জাতীয় ডেস্ক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের আবেদন বিবেচনায় নেওয়ার জন্য আবেদন করেছেন অনেক চাকরিপ্রত্যাশী। তবে তাদের এ আবেদন আমলে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (৯ মার্চ) সংস্থাটির সচিব মো. ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক কর্মচারীদের চাকরিতে প্রথম প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। কিন্তু ৩৫ বছর ঊর্ধ্ব কিছু নিবন্ধন সনদধারী প্রার্থী নিয়োগ আবেদনের সুযোগ চেয়েএ নটিআরসিএ বরাবর আবেদন করেছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১১.৬ অনুচ্ছেদ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১১.৬ অনুচ্ছেদে নির্দেশনা রয়েছে। এছাড়াও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ব্যবসায় ব্যবস্থাপনা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৪.৬ অনুচ্ছেদে বর্ণিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক পদে আবেদনের সর্ব্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়।

এসব অনুচ্ছেদে বর্ণিত বয়সসীমার বিরুদ্ধে নিবন্ধনধারী প্রার্থীরা হাইকোর্ট বিভাগে রিট মামলা নং- ১৩৯/২০১৯ দায়ের করেন। ওই মামলায় ২০১৯ সালের ২২ মে আদেশ হয়, যে তারিখে সরকার বয়সসীমা নির্ধারণ করেছে তার পূর্বে যারা নিবন্ধন সনদ অর্জন করেছেন তাদের জন্য বয়সসীমা প্রযোজ্য হবে না। ওই তারিখের পরে যারা নিবন্ধন সনদ অর্জন করেছেন তাদের জন্য বয়সসীমা প্রযোজ্য হবে।

ওই রায়ের বিরুদ্ধে এনটিআরসিএ’র পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলা নং ৩৯০০/২০১৯ দায়ের করা হয়। সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলা ৩৯০০/২০১৯ এর ২০২০ সালের ১১ অক্টোবরের রায়ে হাইকোর্টের রিট পিটিশন নং- ১৩৯/২০১৯ এর ২২/০৫/২০১৯ তারিখের রায় রদ-রহিত করা হয়।

সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের রায়ের বিষয়ে অধিকতর স্পষ্ট হওয়ার জন্য এনটিআরসিএ’র পক্ষ থেকে আইন ও বিচার বিভাগের মতামত চাওয়া হয়। পাশাপাশি সুপ্রিম কোর্টে একটি রিভিউ মামলা ৫৪/২০২২ দায়ের করা হয়। এরই মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামত পাঠানো হয়েছে। তাতে জানানো হয়, আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রিট পিটিশন নং- ১৩৯/২০১৯ এর ‘অপারেটিভ পার্ট’ কর্তন করে রায় প্রদান করেন। কাজেই, আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে রিট পিটিশন নং- ১৩৯/২০১৯-এর ২০১৯ সালের ২২ মে তারিখের রায়ের সামগ্রিক কার্যকারিতা রহিত করা হয়েছে। আপিল বিভাগের রায়ে হাইকোর্ট বিভাগের প্রদত্ত নির্দেশনা বহাল নেই এবং বর্তমানে বিদ্যমান নীতিমালার আলোকে ৩৫ বছর ঊর্ধ্ব বয়সীদের চাকরিতে প্রবেশের সুযোগ নেই। ফলে ৩৫ ঊর্ধ্ব বয়সসীমার নিয়োগ প্রত্যাশীদের আবেদন ও নিয়োগ সুপারিশ বিবেচনার সুযোগ নেই বলে উল্লেখ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গুলিস্তানে বিস্ফোরণ: রাজউক-তিতাস-সিটি করপোরেশনের অবহেলাও তদন্ত করা হবে: হারুন
পরবর্তী পোস্ট
পাটবীজের চাহিদা ৬৪০০ টন, আমদানির অনুমতি ৫২০০ টন

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting