দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৬
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...
দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা
সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...
সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়নি: তিতাস

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 394 ভিউস

জাতীয় ডেস্ক:

গ্যাস থেকে কিংবা গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়নি বলে দাবি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে বিল্ডিংয়ের ভেতর একটি রাইজারের আলামত পাওয়া গেছে এবং রাইজারটি অক্ষত রয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

বুধবার (৮ মার্চ) রাজধানীর সিদ্দিকবাজারে ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিতাস গ্যাস লিমিটেডের পরিচালক (অপারেশন্স) মো. সেলিম।

তিনি বলেন, ‘এ ঘটনার পর তিন পর্যায়ে আমরা তদন্ত করেছি। গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে গ্যাসের আলামত নেওয়ার চেষ্টা করছি। বিল্ডিংয়ে একটি রাইজারের আলামত পাওয়া গেছে। এটি বিধ্বস্ত হয়নি, অক্ষত অবস্থায় রয়েছে। গ্যাস ডিটেক্টর মেশিনের যে আলামত পাওয়া গেছে, গ্যাস থেকে বিস্ফোরণ হওয়ার মতো কোনও বিষয় আমরা পাইনি। তার মানে গ্যাস থেকে বিস্ফোরণ হয়নি।’

তিতাসের এই পরিচালক বলেন, ‘তদন্তের পর সব বিষয় বেরিয়ে আসবে। আমরা এখন পর্যন্ত গ্যাসের লিকেজের কারণে বিস্ফোরণ হয়েছে, এ রকম কোনও বিষয় পাইনি। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এখনই ঘটনার মূল বিষয় সম্পর্কে বলতে পারবো না।’

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গুলির পরে মৃত্যু নিশ্চিত করে এলাকা ছাড়ে ঘাতকরা
পরবর্তী পোস্ট
শেষ ওয়ানডের পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting