দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৩
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

টি-টোয়েন্টি দল নিয়ে যা বললেন নান্নু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 302 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বিপিএলে ভালো ফল করেও অনেকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পানননি। সেই তালিকায় নাসির হোসেনের নামটাও আছে। তাই বরাবরের মতো মিনহাজুল আবেদীন নান্নুদের দল নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন।

প্রধান নির্বাচক নান্নু এর একটা ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন। নান্নু অবশ্য বলেছেন, বিপিএলের পারফরম্যান্সের মূল্যায়ন করছেন তারা। হাতে নিয়েছেন এক বছরের পরিকল্পনা।

বুধবার বিসিবির দেওয়া ১৫ জনের দলে ৮ বছর পর ফিরেছেন রনি তালুকদার। তার সঙ্গে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। বিপিএলে পারফর্ম করে ওয়ানডের পর অনুমিতভাবে টি-টোয়েন্টিতেও ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। ফ্র্যাঞ্চাইজি আসরে ঝলক দেখানো দুই বোলার তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজাও পেয়েছেন সুযোগ। হৃদয়, তানভীর ও রাজার এখনো আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা নেই।

তাদের জায়গা দিতে সর্বশেষ খেলা বিশ্বকাপের স্কোয়াড থেকে কাটা পড়েছেন ইয়াসির আলি রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সাথে কথা বলেন নান্নু। তিনি বলেন ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে কয়েকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি। আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে আগাব। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।’

এবার বিপিএলে ১৩ ম্যাচে ৩৫.৪১ গড় আর ১২৯.১৭ স্ট্রাইকরেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেন রনি। এই পারফরম্যান্সের জোরেই প্রায় ৮ বছর পর ফেরানো হয়েছে ৩২ পেরুনো ব্যাটার রনিকে। মিনহাজুল জানান, পারফরম্যান্স ও ফিটনেস ঠিক থাকলে বয়সের কোন বিষয় মাথায় আনেন না তারা, ‘ ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। যে বয়স কোন বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ যদিও সেই সূত্রে আবার নাসিরকে বাদ দেওয়ার হিসেবটা মিলছে না।

৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তৃতীয় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে : শিক্ষামন্ত্রী
পরবর্তী পোস্ট
সংস্কারের নামে কালক্ষেপণ, আড়াই বছর গুলশান পার্কে যেতে পারছেন না এলাকাবাসী

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting