দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৩
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

খুলনায় চিকিৎসককে মারধর ও অপারেশন থিয়েটার ভাঙচুরের ঘটনায় গণপদত্যাগের হুঁশিয়ারি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 322 ভিউস

জাতীয় ডেস্ক:

খুলনায় চিকিৎসককে মারধর ও অপারেশন থিয়েটার ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই নাঈমুজ্জামান শেখকে পুলিশ লাইনে ক্লোজড করা হলেও কর্মবিরতি প্রত্যাহার করছেন না চিকিৎসকরা। অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার ও চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা পুলিশ সদস্যের স্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বিএমএ খুলনা। একই সাথে প্রয়োজনে শনিবার বিএমএর সাধারণ সভায় গণপদত্যাগ করে চিকিৎসকরা আন্দোলন অব্যাহত রাখবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা বিএমএ মিলনায়নে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন সংগঠনের খুলনা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম।

তিনি বলেন, আমরা পুলিশকে প্রতিপক্ষ বানাইনি। আমরা কর্মস্থলে আমাদের নিরাপত্তা চেয়েছি। ডাঃ নিশাত আব্দুল্লাহর ব্যক্তিগত কোন আচরণের দায় বিএমএ নেবে না। কিন্তু সন্দেহ হচ্ছে তাকে যখন লাঞ্ছিত করা হয়েছে এবং এর প্রতিবাদে আমরা যখন কর্মসূচি দিয়েছি তখনই যৌন হয়রানির কথা বলা হচ্ছে। কর্মবিরতি ঘোষণার পর অভিযোগকারী নারী ও তার স্বামী বিএমএ কার্যালয়ে এসে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে, তখনও তারা এ ধরনের কোন কথা বলেনি।

কিন্তু ডাঃ নিশাত আব্দুল্লাহ তাকে লাঞ্ছিতের ঘটনায় পুলিশের এএসআই নাঈমুজ্জামান শেখ ও তার স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করার পরই কাউন্টার হিসেবে যৌন হয়রানির অভিযোগে পাল্টা মামলা করা হয়েছে। চিকিৎসা চলাকালীন সময় তাকে যৌন হয়রানি করলে তিনি আগে বিচার চেয়ে মামলা করতে পারতেন কিংবা তার কাছ থেকে চিকিৎসা নিতে আপত্তি জানাতে পারতেন।

বিএমএ খুলনা সভাপতি ডাঃ বাহারুল আলম বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা দীর্ঘদিনের। কর্মক্ষেত্রে যখন মর্যাদাই থাকবে না তখন চাকরি থেকে গণপদত্যাগের সিদ্ধান্তও আসতে পারে। তিনি বলেন, অভিযুক্ত আসামি পুলিশের এএসআই নাঈমুজ্জামানকে গ্রেফতার ও চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত খুলনা জেলার সকল সরকারি-বেসরকারি ক্লিনিক হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

জানা যায়, খুলনা আবু নাসের হাসপাতালের চিকিৎসক ডাঃ নিশাত আব্দুল্লাহ ২৮ ফেব্রুয়ারি রাতে সোনাডাঙ্গা থানায় হামলা মারধর ভাঙচুরে অভিযোগে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি রাতে নগরীর শেখপাড়ায় অবস্থিত হক নার্সিং হোমে অপারেশন চলাকালে তাকে শারীরিক লাঞ্ছিত ও অপারেশন থিয়েটার ভাঙচুর করা হয়। কিন্তু এ ঘটনার পরপরই ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী নুসরত আরা ময়না সোনাডাঙ্গা থানায় ডাঃ নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে শিশুকন্যাকে জিম্মি করে তাকে শ্লীলতাহানির অভিযোগে পাল্টা মামলা করেন।

তিনি বলেন, হক নার্সিং হোমে শিশু কন্যাকে জিম্মি করে তাকে শ্লীলতাহানি ও চিকিৎসা অবহেলায় তার মেয়েকে অঙ্গহানি করা হয়েছে। তিনি অনৈতিক প্রস্তাবে আপত্তি জানালে ২৫ ফেব্রুয়ারি রাতে তার মেয়ের হাতের একটি আঙ্গুলের অর্ধেকাংশ বিচ্ছিন্ন হয়ে গেলেও চিকিৎসা দিতে রাজি হয়নি ওই চিকিৎসক। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে ওই চিকিৎসক হাতের আঙ্গুলে ড্রেসিং করতে বাধ্য হয়।

অপরদিকে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে বুধবার সকাল ৬টা থেকে টানা কর্মবিরতি শুরু করে চিকিৎসকদের সংগঠন বিএমএ, খুলনা। এতে খুলনার সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। টানা দুই দিনের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। উল্লেখ্য, চিকিৎসকদের আন্দোলনের মুখে ১ মার্চ রাত ১০টার দিকে নাঈমুজ্জামান শেখকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুক্তিযুদ্ধের অঙ্গীকার পূরণে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য : আ স ম রব
পরবর্তী পোস্ট
জাপানি মা, বাংলাদেশি বাবাকে সন্তানের ভবিষ্যৎ আদালতের বাইরে নিষ্পত্তির পরামর্শ

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting