দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৭
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কয়েকজন র‍্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা শিথিল হতে পারে: ডিজি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 302 ভিউস

জাতীয় ডেস্ক:

পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বর্তমান ও সাবেক সাত কর্মকর্তা এবং সংস্থাটির বিরুদ্ধে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এরমধ্যে কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেছেন, শিথিল হওয়ার সম্ভাবনা আছে। তারা যেসব বিষয়ে জানতে চেয়েছিল, সেগুলোর অনেক কিছু ফেক (ভুয়া) ছিল, তাদের মিসগাইড করা হয়েছিল। আমরা সাক্ষ্য-প্রমাণ দিয়েছি, তারা সন্তুষ্ট।

মঙ্গলবার (২ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার গ্রেড-১ পদে পদোন্নতি পান তিনি।

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, যারা নিষেধাজ্ঞা দিয়েছিল তারা এখন র‍্যাবের প্রশংসা করছেন। দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের অনেকে জীবন দিয়েছেন।

নির্বাচনী ভূমিকা নিয়ে ডিজি বলেন, যখন নির্বাচন হবে, আইনশৃঙ্খলা বাহিনী তখন নির্বাচন কমিশনের আওতায় থাকে। সামনে যে নির্বাচন তাতে সব দল অংশগ্রহণ করবে। নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরাপদ হতে পারে সে দায়িত্ব আমরা পালন করবো।

র‍্যাবের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নে র‍্যাব মহাপরিচালক বলেন, নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না। আমাদের যেসব কর্মকর্তার প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে তাদের নিয়ে কিছু কিছু প্রশ্ন জানতে চেয়েছে। আমরা প্রমাণসহ জবাব দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। আপনারা জানেন র‍্যাব ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারে না। আমাদের কিছু বিধি আছে। আমরা তার মধ্যে থেকেই কাজ করি। র‍্যাব জবাবদিহির বাইরে না, আমরা ঘটনার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তরকে অবহিত করে দিই।

‘র‍্যাবের কোনো সদস্য বিন্দুমাত্র ভুল করলে শাস্তি হয়নি, এমন নজির নেই। কেউ সেখান থেকে রেহাই পায়নি। যে অপরাধ করেছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে না, মানবিক বিষয়গুলো নিয়েও কাজ করে। আমরা চেষ্টা করছি জঙ্গি-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি।’

র‍্যাব সব সময় মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে এটাই আমাদের নতুন পরিকল্পনা, যোগ করেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘরছাড়া ৫৫ তরুণের ২১ জনই পলাতক
পরবর্তী পোস্ট
গোলাপের মামলায় ব্যারিস্টার সুমনকে জবাব দাখিলের নির্দেশ

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting