দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৮
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির বুধহাটা বাজারের চাঁদনী ও ফুটপথ ব্যবসায়ীদের দখলে

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৩, ২০১৯
অক্টোবর ১৩, ২০১৯ ০ কমেন্ট 375 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার সর্ববৃহৎ ও প্রাচীন বানিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।বাজারের ফুটপাত যেন দখলের মহোৎসবে মেতেছে দোকানীরা। সড়কের ফুটপাত দখল করায় সাধারণ মানুষ ও পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বুধহাটা বাজারটির অভ্যন্তরিন সড়ক গুলোর পাশের প্রায় প্রতিটি দোকানীরা দোকানের মালামাল জনগনের চলাচলের ফুটপাত এবং ফুটপাত ছাড়াও সরাসরি সড়কের উপর রাখার যেন প্রতিযোগীতায় মেতে উঠেছে। সেই সাথে ময়লা আর্বর্জনা ফেলায় ড্রেন গুলো বন্ধ হয়ে পানি সরতে না পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
বাজারটি সাতক্ষীরা টু আশাশুনি উপজেলার মধ্যবর্তী স্থান হলেও বাজারটির ফুটপাত দখলের বিষয়টি যেন কোন কর্মকর্তার নজরেই আসেনা। সড়কের দুই পাশের ফুটপাত দখলের অধিকাংশ সময় উপজেলা ও জেলার উর্দ্ধতন কর্মকর্তাদের গাড়ী পড়ে থাকতে দেখা যায় দীর্ঘ জ্যামে। তাদের গুরুত্ব¡পূর্ণ সময় জ্যামে নষ্ট হলেও পরবর্তীতে সমস্যাটির সমাধান নিতে দেখা যায়না কোন উদ্যোগ। প্রশাসনের এমন গাফিলতার কারণে স্থানীয় দোকানীরা যে যার ইচ্ছা মত দখল করে রেখেছে জনগনের চলাচলের ফুটপাত,চাদনী ও গলিগুলো। দেখে মনে হবে এ যেন দখলের মহোৎসব। অপরদিকে বাজারটিতে মালামাল বিক্রয়ের জন্য নেই কোন নির্দিষ্ট মূল্য।যে যার মত করে মূল্য সাজিয়ে কেনাবেচা করছে।এখানে নেই কোন প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা।বাজারটিতে চাদনীর ব্যবস্থা থাকলেও সে গুলো সব ব্যক্তিগত বা মুষ্টিমেয় কিছু লোক ব্যবহার করছে।পশু জবাইয়ের ক্ষেত্রে কোন নিয়ম নিতী মানা হচ্ছে না।লোকারয়ে যার ইচ্ছা মত সেই পশু জবাই করছে।ফলে মারাত্মক ভাবে পরিবেশ দূষিত হচ্ছে।বিঘিœত হচ্ছে সমাজিক ব্যবস্থা।পশু জবাইয়ের ক্ষেত্রে প্রাণী সম্পাদ বিভাগের অনুমতি লাগলেও সেটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে যার মত ভাবে পশু জবাই করছে।মাংস বিক্রয়ের ক্ষেত্রে নেই কোন নির্দিষ্ট মূল্য তালিকা।
আশাশুনি টু সাতক্ষীরা সড়কের পশ্চিম পাশে বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যেগে ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এবং তার উপর দিয়ে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত নির্মান করে দিয়েছিলেন। কিন্তু স্থানীয় অসাধু ব্যবসায়ীরা সে ফুটপাত দখল করে সেখানে গড়ে তুলেছেন ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান। অনুরুপ ভাবে বুধহাটা বাজারের কাচা বাজার সড়কসহ বাজারের অভ্যন্তরিন সড়ক গুলো এক পাশে করে দিয়েছেন ড্রেনেজ ব্যবস্থা।সেই ড্রেনেজ ব্যবস্থায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে চায়ের দোকান ও পোল্ট্রি ব্যবসায়ীরা।ড্রেনের মধ্যে ফেলা হচ্ছে দোকানের ময়লা আর্বজনা।ফলে ড্রেন দিয়ে পানি নিষ্কাষন ব্যবস্থা একে বারে ভেঙ্গে পড়ছে।
ফুটপাত দখলকারী দোকানীদের মধ্যে অধিকাংশ দোকানীরা হচ্ছে মুদি ব্যবসায়ী, কাসারি বা এ্যালুমেনীয়াম ব্যবসায়ী, মাংশ ব্যবসায়ী, হার্ডওয়ার ব্যবসায়ী, সেনিটেশান ব্যবসায়ী এবং ইজি বাইক ও পা ভ্যান চালকরা। আর এ কারণে বাজারের পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ফুটপাত দখলের কারণে বিঘœ ঘটছে যান চলাচল, প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। আহত হচ্ছে পথচারী ও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী। এব্যাপারে স্থানীয়রা জানান, আমরা প্রতিবাদ করলেও আমাদের কথায় কর্ণপাত করে না তারা। কিছু বলতে গেলে আমাদের উপর চড়াও হয় ফুটপাত দখলকারীরা।
বুধহাটা বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক বলেন, ফুটপাত গুলো তৈরি করা হয়েছে পথচারীদের জন্য। বুধহাটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনেকবার দখলকৃত ফুটপাত উন্মুক্ত করা হয়েছে। কিন্তু পরে সে গুলো আবারও দখল হয়ে গেছে। তবে আবারও ফুটপাত গুলো উন্মুক্ত রাখার জন্য বাজারে মাইকিং করে সকলকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং অতিদ্রুত তা বাস্তবায়ন করা হবে। তবে ফুটপাত অবৈধ ভাবে চাঁদনী দখল,বাজারের দখল কৃত জায়গা দখল মুক্ত করতে অতিদ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গ্রামের মেধাবী ও নিরীহ বালক শামীম বিল্লাহ আবরার হত্যা মামলার আসামি, স্বজনরা হতবাক
পরবর্তী পোস্ট
কর্মকর্তা-কর্মচারীদের শপথ করিয়ে জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন সাতক্ষীরার ডিসি

রিলেটেড পোস্ট

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting