দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:১৯
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র আহত, কালিয়াকৈরে সড়ক অবরোধ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 310 ভিউস

জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর কলেজ ছাত্ররা কালিয়াকৈর-ধামরাই সড়কের এক ঘণ্টা অবরোধ করে রাখে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় উপজেলার বকসীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন, উপজেলার বাংগুরী গ্রামের রহমানের ছেলে সোহান (১৮)। একই গ্রামের জিহাদ। ওই দুই কলেজ ছাত্র কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ ছুটির পর মোটরসাইকেল যোগে দুই বন্ধু বাড়িতে যাওয়ার সময় ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের উপজেলার বকসীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে সোহান ও জিহাদ ছিটকে সড়কের উপর পড়লে সোহানের পায়ের উপর দিয়ে চলে যায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি। এলাকাবাসী আহত সোহান ও জিহাদকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে কালিয়াকৈর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ধামরায় টু কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ কর। এ সময় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, অবরোধ তুলে নেওয়া হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় কলেজটির এইচএসসি দ্বিতীয় বর্ষের প্রি-টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান জানান, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ করে পরিবেশ শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ আলাউদ্দিন খান জানান, বেপরোয়াভাবে ট্রাকটি চালিয়ে আমাদের কলেজের দুই ছাত্রকে আহত করার ঘটনায় ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ এসে আলাপ-আলোচনা করে অবরোধ তুলে নেয়া হয়েছে। আজকে যে পরীক্ষা ছিল তা স্থগিত করা হয়েছে। পরে কলেজ ছুটি দেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাগেরহাটে আইএলওর ড্রাইভিং শিক্ষার্থীদের লাইসেন্স নিয়ে ঘুষের অভিযোগ
পরবর্তী পোস্ট
বিএনপি পথ হারিয়ে এখন পদযাত্রা করছে : ওবায়দুল কাদের

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting