দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:১৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বাংলাদেশ-ইংল্যান্ড: সংখ্যায় সংখ্যায় পরিসংখ্যান

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০ কমেন্ট 368 ভিউস

স্পোর্টস ডেস্ক:

সাত বছর পর আবার দ্বিপক্ষীয় সিরিজে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ও ইংল্যান্ড। ২০১৬ সালের পর আবার বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। সেবার দুই টেস্টের সঙ্গে তিন টি-টোয়েন্টি খেলেছিল তারা। এবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

তিন ম্যাচের ওয়ানডে আবার আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেলও দুই দলই চাইবে প্রতি ১০ পয়েন্ট নিশ্চিত করে নিজেদের আরও উপরে নিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে। পহেলা মার্চ মিরপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে দুই দল।

আজ ইংল্যান্ডের ছিল ঐচ্ছিক অনুশীলন। বাংলাদেশ পুরোদমেই ঝালিয়ে নিয়েছে নিজেদের। মাঠে নামতে নিজেদের প্রস্তুত করছে দুই দল। মাঠের বাইরে তাদের পরিসংখ্যানে চোখ বুলানো যাক—

২১:
দুই দল এর আগে ২১ ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশ জিতেছে কেবল ৪টিতে। বাকি ১৭টিতেই জয় ইংল্যান্ডের।

০:
ইংল্যান্ড বাদে সবগুলো দলের বিপক্ষে বাংলাদেশ কোনো না কোনো সংস্করণে সিরিজ জিতেছে। এবার ইংল্যান্ডকে হারালে বাংলাদেশের সিরিজ জয়ের বৃত্ত ভরাট হবে।

১০:
ঘরের মাঠে ইংল্যান্ডকে ১০ ম্যাচে আতিথেয়তা দিয়েছে বাংলাদেশ। ম্যাচ জিতেছে ২টি। হেরেছে বাকি ৮টিতে।

৩৯১:
দুই দলের মুখোমুখিতে সর্বোচ্চ দলীয় রান ৩৯১। ২০০৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ড ৪ উইকেটে ৩৯১ রান করেছিল। ২০১৭ সালে বাংলাদেশ ওভালে সর্বোচ্চ ৩০৫ রান করেছিল।

১৩৪:
মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন দলীয় রান ১৩৪। ২০০৩ সালে ঢাকায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের সর্বনিম্ন রান ২০৪। ২০১৬ সালে ওই রানে অলআউট হয়েছিলেন বাটলাররা।

১৬৮:
ইংল্যান্ডের রানের হিসেবে সবচেয়ে বড় জয় ১৬৮ রানে। ২০০৫ সালে ৩৯২ রান তাড়ায় বাংলাদেশ ম্যাচ হেরেছিল ১৬৮ রানে। এছাড়া উইকেটের হিসেবে ইংল্যান্ড একবারই বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে। ২০০৫ সালে ওভালে তারা ১৯১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেটে জয় তুলে নেয়।

৬১০:
দুই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও নির্বাচক অ্যান্ড্রু স্ট্রাউস। ৮ ম্যাচে ৬১০ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে তামিম ১৪ ইনিংসে করেছেন ৪৮৮ রান।

১৫৪:
অ্যান্ড্রু স্ট্রাউসের ১৫৪ রান দুই দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান। ২০১০ সালে বার্মিংহ্যামে ১৫৪ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তামিমের ১২৮ রান সর্বোচ্চ। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ওই রান করেছিলেন তামিম।

২:
দুই দলের ক্রিকেটার মধ্যে দুটি করে সেঞ্চুরি আছে স্ট্রাউস ও তামিমের।

১৭:
মুখোমুখি লড়াইয়ে রানে ইংলিশ ক্রিকেটাররা এগিয়ে থাকলেও বোলিং সাফল্যে বাংলাদেশ এগিয়ে। মাশরাফি বিন মুর্তজা ১৪ ইনিংসে ১৭ উইকেট নিয়ে সবার উপরে। এরপর ১৪ উইকেট নিয়ে সাকিব দুইয়ে।

৬:
সেরা বোলিংয়ের রেকর্ডটা অবশ্য ইংল্যান্ডেরই দখলে। পল কলিংউড ২০০৫ সালে ৩১ রানে ৬ উইকেট পেয়েছিলেন।

১৯২*:
মার্কোস ট্রেসকথিক ও অ্যান্ড্রু স্ট্রাউসের অপরাজিত ১৯২ রান জুটির সর্বোচ্চ। উদ্বোধনী জুটিতে তারা এ রান করেছিলেন ২০০৫ সালে।

২৫০:
এছাড়া সব মিলিয়ে ২৫০ রান জুটির সর্বোচ্চ। ২০১০ সালে বার্মিংহ্যামে স্ট্রাউস ও জনাথন ট্রট দ্বিতীয় উইকেটে এ রান করেছিলেন।

১৪:
১৪ ম্যাচ নিয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন পল কলিংউড, মাশরাফি, সাকিব ও তামিম। এই সিরিজ দিয়ে তামিম ও সাকিব নিশ্চিতভাবে এগিয়ে যাবেন।

৯:
অধিনায়ক হসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাশরাফি। ৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের যে চারটি জয় ইংল্যান্ডের বিপক্ষে তিনটিই এসেছে তার হাত ধরে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টিম হোটেলে তামিমদের নিয়ে পাপনের বৈঠক, নেই সাকিব
পরবর্তী পোস্ট
ডিআরএস প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির ২০২৭ পর্যন্ত চুক্তি

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting