দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৪
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত: ফখরুল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 335 ভিউস

জাতীয় ডেস্ক:

বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ ও তৎকালীন সরকার জড়িত বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ ও তৎকালীন সরকার জড়িত। তাদের প্রত্যক্ষ সহযোগিতা, চক্রান্ত ও পরিকল্পনার মধ্য দিয়ে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

২০০৯ সালে পিলখানায় শহীদ ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। আজ রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সভার আয়োজন করে বিএনপি। গতকাল শনিবারও আলোচনা সভা করেছে দলটি।

বাংলাদেশকে একটা দুর্বল, নতজানু রাষ্ট্রে পরিণত করা এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কী কারণে বিদ্রোহ চলার সময় বিদ্রোহী নেতাদের সঙ্গে আপনারা কথা বলছেন? তাঁদের সঙ্গে আপনারা তখন সমঝোতা করছিলেন। কিসের সমঝোতা?’

ফখরুল আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেছেন, ‘নির্বাচন—কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, যতক্ষণ পর্যন্ত না একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে। নির্বাচন হতে দেওয়া হবে না।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে যেতে চাই, সে কারণে আমরা সমস্ত গণতান্ত্রিক পন্থায় এগোচ্ছি। আজকে সেখানে বাধা দিয়ে তাঁরা মনে করছেন যে খুব ভালো কাজ করছেন। শিগগিরই জনগণ তার প্রতিরোধ করবে।’

বিএনপি ইতিমধ্যে রাস্তায় নেমেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি যখন চাল, ডাল, তেলের মূল্য কমানোর দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন থেকে তারা গুলি করে হত্যা করা শুরু করেছে। ১৭ জন নেতা-কর্মীকে রাজপথে গুলি করে হত্যা করেছে। অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। রুহুল কবির রিজভী থেকে শুরু করে এখনো আমাদের কয়েক হাজার নেতা-কর্মী জেলে আছেন।’

বিডিআর বিদ্রোহের পেছনে ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিডিআর আমাদের সীমান্ত পাহারা দেওয়ার জন্য নিবেদিত ছিলেন। এই চক্রান্তের মূল ছিল বিডিআরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া।

বিডিআরের নেতৃত্ব দিচ্ছিলেন সামরিক বাহিনী থেকে যাওয়া কর্মকর্তারা। সেই সীমান্ত ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সেদিনের সেনাবাহিনীর কর্মকর্তা ও বেসরকারি কর্মকর্তারা।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এবার আর দেশে কোনো নির্বাচন হবে না। এর জন্য আওয়ামী লীগই দায়ী থাকবে। আমরা পদযাত্রা করি, তারা পাশে শান্তিযাত্রা করে। তাদের শান্তি কমিটির সঙ্গে বিএনপির সঙ্গে এমন যুদ্ধ লাগবে, এতেই তাদের কেল্লাফতে হয়ে যাবে। এই যে গৃহযুদ্ধ শুরু করতে যাচ্ছে, এর জন্য দায়ী থাকবে আওয়ামী লীগ সরকার।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘এটা তামিম ইকবাল একাদশ নয়, বাংলাদেশ দল’
পরবর্তী পোস্ট
যে তিন অস্ত্র ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting