দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৮
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

‘এটা তামিম ইকবাল একাদশ নয়, বাংলাদেশ দল’

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 382 ভিউস

স্পোর্টস ডেস্ক:

সাকিব আল হাসান তো আছেনই। কে হবেন ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের দ্বিতীয় বাঁহাতি স্পিনার—তাইজুল ইসলাম নাকি নাসুম আহমেদ? ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের দল ঘোষণার আগে এ নিয়ে এক প্রস্থ আলোচনা হয়। শেষ পর্যন্ত অধিনায়ক তামিম ইকবাল ভোট দিয়েছেন তাইজুলেই।

কিন্তু দুই বাঁহাতি স্পিনারের মধ্যে তাইজুলকে বেছে নেওয়ার সিদ্ধান্তটা যে তামিমের, সেটি কয়েকদিন আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। নির্বাচকদের সঙ্গে বৈঠকের এই বিষয় সংবাদমাধ্যমে আসায় হতাশা প্রকাশ করেছেন ওয়ানডে অধিনায়ক।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে এক প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘সিলেকশন মিটিংয়ে আমি অনেক কিছুতে একমত পোষণ করি, অসম্মত হই। নির্বাচকদের ক্ষেত্রেও সেটা হয়। কিন্তু আমরা একটা দল-আমি, প্রধান কোচ, নির্বাচক, সবাই। আমরা যদি ব্যর্থ হই, সবাই মিলে ব্যর্থ হই। সফল হলে সবাই মিলে সফল। ওখান থেকে কিছু বের হয়ে আসা হতাশাজনক।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে নাসুমই ছিলেন বাংলাদেশ দলের দ্বিতীয় বাঁহাতি স্পিনারের ভূমিকায়। সেই সিরিজে তাইজুলের না থাকা অবাক করেছে তামিমকে, ‘এখানে যার কথা বলা হচ্ছে, আমি খুবই অবাক হয়েছি, সে ভারত সিরিজে না থাকায়। সে শেষ ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছে। অধিনায়ক হিসেবে আমার ভাবনা একদম সহজ। আমি সব সময় পারফরম্যান্সকে প্রাধান্য দেব। আমি এমন কাউকে নিচ্ছি না, যে পাঁচ ম্যাচ খেলে কোনো উইকেট পায়নি।’

তবে নাসুমকে বাদ দেওয়ার সিদ্ধান্তও যে কঠিন ছিল, সেটাও পরিষ্কার করেছেন তামিম। তাঁর কথা, ‘এটাও বলছি, নাসুমও খুবই ভালো করছে। সে যে অল্প সুযোগ পেয়েছে ওয়ানডেতে, সেখানে সে খুবই ভালো করেছে। টি-টোয়েন্টিতে তো ভালো করছেই। সবারই একটা চিন্তাধারা থাকে যে কোন ধরনের বোলিং আক্রমণ আপনি চান। আমরা ভেবেছি তাইজুল আরেকটু ভালো হবে।’

দল নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ নয়, পারফরম্যান্সকেই মানদণ্ড হিসেবে দেখেন তামিম। তিনি আরও যোগ করেন, ‘আমি পারফরম্যান্সকে প্রাধান্য দেব। আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ না–ও করি, সে যদি পারফর্ম করে, তাহলে তাকেই সব সময় সমর্থন করব। এটাই আমার দায়িত্ব। আমি তামিম ইকবাল একাদশের অধিনায়ক হলে কাকে পছন্দ করি বা না করি, সেটা আলোচনায় আসত। আমি বাংলাদেশ দলের অধিনায়ক। এখানে এসব গুরুত্ব পাওয়ার কথা নয়। যে পারফর্ম করবে, সেই খেলবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় জার্মানিতে বিক্ষোভ
পরবর্তী পোস্ট
বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত: ফখরুল

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting