দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দেশে সাড়ে তিন লাখ চায়ের দোকান

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 347 ভিউস

জাতীয় ডেস্ক:

দেশে ১০ বছর আগে হোটেল রেস্তোরাঁর সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার। ২০২১ সাল পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৩৬ হাজার ২৭৪টি। আর এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৬৮৭টিই হচ্ছে চায়ের দোকান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘হোটেল-রেস্তোরাঁ জরিপ ২০২১’-তে এই তথ্য উঠে এসেছে। আর এ খাতে নিযুক্ত ব্যক্তি আছেন প্রায় ২০ লাখ। তবে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির অধীনে আছে মাত্র ৬৫ হাজার রেস্তোরাঁ। এই খাতে অনেক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। যদিও এই খাতের মূলধন কত তা জানা নেই কারও।

বিবিএস’র জরিপ বলছে— ১৯৯২-৯২ সালে হোটেল–রেস্তোরাঁর সংখ্যা ছিল এক লাখ ১৭ হাজার ৯৮১টি। এরপর ২০০২-০৩ সালে সেটি দাঁড়ায় ২ লাখ ১৫ হাজার ১০৩টিতে, ২০০৯-১০ সালে হোটেল রেস্তোরাঁর সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৩২৪টি, আর ২০২১ সালে সেই সংখ্যা দাড়ায় ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টিতে।

এর মধ্যে সরকারি মালিকানায় আছে ৮৫২টি, যা ১৯৯২-৯২ সালে ছিল ১৩৩টি, ২০০২-০৩ সালে ৭১৩, ২০০৯-১০ সালে ৬৩৯টি ছিল। আর বেসরকারি মালিকানায় আছে চার লাখ ২৭ হাজার ৬৯৪টি।

বিবিএস’র তথ্য বলছে, স্বল্প মেয়াদে অবস্থান করা যায়— এমন হোটেলের সংখ্যা শহর এলাকায় ২ হাজার ৮৮৯টি এবং শহরের বাইরে ৩০১টি। অর্থাৎ আবাসন হোটেল আছে ৩ হাজার ১৯১টি। এছাড়া রেস্তোরাঁ এবং ভ্রাম্যমাণ খাবারের দোকান আছে ১৯ হাজার ৬৩৭টি। চায়ের দোকান আছে ৩ লাখ ৪৪ হাজার ৬৮৭টি, যার মধ্যে শহরে ১ লাখ ৫৯ হাজার ৩৯৩টি এবং গ্রামে ১ লাখ ৮৫ হাজার ২৯৫টি আছে।

এছাড়া ফাস্ট ফুডের দোকান/ রেস্তোরাঁ আছে ৬৭ হাজার ৯৯১টি, ক্যাটারিং সার্ভিস আছে ১২৬টি এবং বাকিগুলো অন্যান্য খাতে দেখানো হয়েছে।

পরিসংখ্যান বলছে, এই খাতে নিযুক্ত কর্মীদের মধ্যে পুরুষ ১৯ লাখ ৭০ হাজার ৯৭০ জন, যা ১০ বছর আগেও ছিল সাড়ে ৮ লাখ এবং নারী নিযুক্ত আছেন ১ লাখ ৭৩৭ জন, যা ১০ বছর আগে ছিল প্রায় অর্ধেক।

হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন, রেস্তোরাঁ বাড়লেও ওই রকম মানসম্পন্ন রেস্তোরাঁ আছে খুবই অল্প। তবে গত কয়েকবছরে এই খাতে অনেক পরিবর্তন এসেছে।

ধানমন্ডির সাত মসজিদ রোডে সম্প্রতি চালু হওয়া এক রেস্তোরাঁর মালিক নাম প্রকাশ না করে জানান, অনেক রিস্ক নিয়ে এখন এই খাতে বিনিয়োগ করতে হয়। এত রেস্তোরাঁ চার দিকে যে, এগুলোর সঙ্গে প্রতিযোগিতা বেশি। এর সঙ্গে আছে বর্তমানে নিত্যপণ্যের মূল্য, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ে, আমরা তো প্রতিদিন আর মেন্যু বদলাতে পারি না।

এই মালিকের আরও দুটি রেস্তোরাঁ আছে জানিয়ে তিনি বলেন, সপ্তাহে হয়তো আমরা এক-দুই দিন ব্যবসা করতে পারি। বাকি দিন কিন্তু খালি থাকে প্রায়। অনেক সময় কর্মচারী বেতন, ভাড়া তুলতেই কষ্ট হয়ে যায়।

গত ৮ বছর পথের ধারে চা বিক্রি করেন ফজর আলী। তিনি জানান, এখান থেকে বাজারে যাওয়ার পথে চায়ের দোকান পরে অন্তত ২০টা। বাজারের রাস্তা এক কিলোমিটারও না। আমি যখন থেকে ব্যবসা করি, তখন হয়তো ২-৩টা ছিল।

চা ব্যবসায়ীরা জানান, চায়ের দোকান বেড়েছে চাহিদার ভিত্তিতে। একটি স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় এলাকায় চায়ের দোকান আছে অন্তত ৫টি। আবার কোথাও এক বাস টার্মিনালের কাছেই চায়ের দোকান আছে ১০টা।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিগত সময়ে এই খাতে অনেক পরিবর্তন এসেছে। এই খাতে অনেক ভালো ভালো কোম্পানি এসেছে, অনেক প্রশিক্ষিত জনবল আছে এখানে। সরকারি হিসাবে ৪ লাখ ৮১ হাজার হলেও আমাদের অধীনে আছে ৬৫ হাজার সদস্য।’

তিনি আরও বলেন, ‘এই খাতের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে— নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। ক্রেতা কমে গেছে, বিক্রি কমে গেছে। অনেক রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সব নির্বাচন সততার সঙ্গে করেছি: ইসি
পরবর্তী পোস্ট
অটিজমকে জয় করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting