দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৫৯
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বাংলাদেশের ‘হোম অ্যাডভানটেজ’ ব্যবহারে বাটলার বললেন, ‘ফেয়ার এনাফ’

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 362 ভিউস

স্পোর্টস ডেস্ক:

উপমহাদেশের উইকেট কেমন হবে তা অনেকটাই জানা ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়মিত খেলায় সব তার নখদর্পনে। সঙ্গে বিপিএলও খেলেছেন এক মৌসুম।

তাইতো মিরপুরের উইকেট কেমন হবে তা জানতে চাইলে মৃদু হাসি দিয়ে বললেন, ‘প্রত্যাশা তো করছি স্লো এবং লো উইকেট। এমন কন্ডিশন যেটা আমাদের জন্য কঠিন।’

আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ খেলতে ইংলিশ ক্রিকেট দল এখন ঢাকায়। পহেলা মার্চ মিরপুরে শুরু হবে দুই দলের প্রথম ম্যাচ। ঢাকায় দুই ম্যাচের উইকেট ধীর গতির হবে, বল ঘুরবে তা মাথায় নিয়েই এসেছেন বাটলার, মঈন আলীরা।

ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা ব্যবহার করবে তা সবারই জানা। উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য বাংলাদেশের একটাই ফাঁদ ‘স্লো অ্যান্ড স্পিন উইকেট।’ তবে এই হোম কন্ডিশন ব্যবহারে কোনো আপত্তিই নেই ইংলিশ অধিনায়কের, ‘এসব নিয়ে কখনো চিন্তা করা হয়নি। বাংলাদেশ হোম কন্ডিশনে বেশ ভালো দল। নিশ্চিতভাবেই তারা ঘরের মাঠে সুবিধা নিতে চাইবে। শেষ কয়েক বছর ধরে তারা এটা ব্যবহার করছে। ফেয়ার এনাফ।’

তবে এই ধরণের কন্ডিশনে খেলার সুবিধাও দেখছেন বাটলার। অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশনে ম্যাচ খেলে নিজেদের পরীক্ষা করার বড় সুযোগ হিসেবে দেখছেন বাটলার, ‘নিশ্চিতভাবেই বাংলাদেশ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে তাদের হারানো কঠিন। যেটা বললেন, তারা কিছুদিন আগেই ভারতকে হারিয়েছে। এই মুহূর্তে এরকম চ্যালেঞ্জের প্রত্যাশায় আমরা আছি। কারণ বিশ্বকাপের খুব বেশি দিনের বাকি নেই। প্রায় একই ধরণের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করার বড় সুযোগ। আমরা দলগতভাবে কোন অবস্থায় আছি সেটা জানা হয়ে যাবে।’

আরেক প্রশ্নের জবাব বাটলার যোগ করেন, ‘আমরা ভারতের সবচেয়ে কাছাকাছি কন্ডিশন এখানেই পাচ্ছি। তাই প্রস্তুতির এটা বড় সুযোগ। সেপ্টেম্বরের আগে এটা আমাদের জন্য বড় সুযোগ নিজেদের পরীক্ষা নেওয়ার। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং এবং আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জের জন্য।’

২০১৫ বিশ্বকাপের পর থেকে সীমিত পরিসরের ক্রিকেটে নতুন পথ চলা শুরু হয় বাংলাদেশের। এ সময়ে ১৩ ওয়ানডে সিরিজের ১২টি জিতেছে বাংলাদেশ। কেবল একটি হেরেছে ২০১৬ সালে। তাও ইংল‌্যান্ডের বিপক্ষে ২-১ ব‌্যবধানে। লম্বা এ সময়ে ৩৯ ম‌্যাচের ৩০টি জিতেছে। হেরেছে ৯টিতে। ঘরের মাঠে জয়ের পাশাপাশি বিদেশেও সাফল‌্য আছে বাংলাদেশের। ইংল‌্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে এসেছে। শক্তি, সামর্‌্যে ও অতীত সাফল্যে তাদেরকেই ফেভারিট মনে করা হচ্ছে। ২০১৬ সালের সিরিজ জয়ের সুখস্মৃতিও রয়েছে। তবে বাটলার মনে করছেন, বাংলাদেশ তাদেরকে কঠিন প্রতিদ্বন্দ্বীতাই দেবে।

‘সেটা অনেক পুরোনো কথা (২০১৬ সালের সিরিজ জয়)। ঘরের মাঠে বরাবরই বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। আমাদের দলে বেশ ভালোমানের খেলোয়াড় আছে। আমরা চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি। উপমহাদেশে যারা শেষ কয়েক বছর খেলেছে তাদের নিয়ে আমরা এসেছি। বেশি কিছু খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগও খেলেছে। তাদের সবারই ধারণা আছে এখানে কেমন ক্রিকেট হতে পারে। সহজ হবে না নিশ্চিতভাবে তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে গ্রুপ পর্বের ম্যাচ হেরে বিদায় নেয় ইংল্যান্ড। অ্যাডিলেডে ওই হারের পর ইংল্যান্ড নিজেদের গুছিয়ে চার বছরে বিশ্বকাপের মুকুট জিতে। তবে বাংলাদেশের বিপক্ষে তাদের যতবারই খেলা হয়েছে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে, কথা ছোঁড়াছুড়ি হয়েছে, উত্তেজনা ছড়িয়েছে। বাটলারের কাছে সেসব নিয়েও জানতে চাওয়া হয়েছে।

প্রতিপক্ষকে সমীহ করে মাঠের বাইরের ইসু‌্যগুলো এড়িয়ে যান ইংলিশ অধিনায়ক, ‘আমি জানি না। তবে দুই দল যখনই মাঠে নামে ভালো ক্রিকেট খেলে। এবারও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সিরিজই প্রত্যাশা করছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অতিরিক্ত ডিআইজির বাবাকে জিম্মি করে বাসায় ডাকাতি
পরবর্তী পোস্ট
৩ দিন পর মেঘনায় মিললো ক্যামব্রিয়ানের আরেক শিক্ষার্থীর মরদেহ

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting