দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৪
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আইটিখাতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 436 ভিউস

জাতীয় ডেস্ক:
আইটিখাতে সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশ সবদিক দিয়ে ব্যবসাবান্ধব একটি দেশ। এখন থেকে একেবারে প্রাথমিক সিলেবাসে বেসিক কোডিং অন্তর্ভুক্ত করা হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বেসিস আয়োজিত সফট এক্সপোর তৃতীয় দিনের অ্যাম্বাসেডরস নাইটে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নসহ তিন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজন করা হয় এ অ্যাম্বাসেডরস নাইট।

অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেন, শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই বেসিক কোডিং শেখানো হবে। কোডিং বলতে মূলত বোঝায় এক প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দ্বারা কম্পিউটার ও মানুষের মাঝে সংযোগ স্থাপন করা যায়। কোডিং দ্বারা কম্পিউটার মানুষের দেয়া নির্দেশ বুঝতে পারে ও তার প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করে।

অ্যাম্বাসেডরস নাইটে শাহরিয়ার আলম বলেন, আইটিখাতে সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ সব দিক দিয়ে ব্যবসাবান্ধব একটি দেশ। এখন থেকে একেবারে প্রাথমিক সিলেবাসে বেসিক কোডিং অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেন, বাংলাদেশের রফতানিখাত মূলত একমুখী। কেবল পোশাক রফতানির ওপরে নির্ভর না করে বাংলাদেশের উচিত আইটিখাতেও মনোযোগ দেয়া। এ খাত বাংলাদেশের রফতানির বড় একটি মাধ্যম হতে পারে।

হুইটলি আরও বলেন, ইউরোপে পড়াশোনার সুযোগ দিতে বাংলাদেশের শিক্ষার্থীদের ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের সুযোগ দেয়া হচ্ছে। প্রতিবছর এ স্কলারশিপে হাজার হাজার শিক্ষার্থী ইউরোপে পড়াশোনা করতে যাচ্ছেন।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রশংসা করে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসন বলেন, করোনা ভাইরাসের সময়ে ভ্যাকসিন দেয়ায় বাংলাদেশ যে দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। বাংলাদেশে টেক রফতানিখাতে ডেনমার্কের অবস্থান ষষ্ঠ। সামনের দিনগুলোতেও আইটি উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে ডেনমার্ক।

এ ছাড়াও অনুষ্ঠানটিতে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার।

তিনি বলেন, বাংলাদেশের আইটিখাতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া।

এর আগে অনুষ্ঠানের শুরুতে আইটি খাতের উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠান নিয়ে বেশ কয়েকটি প্রেজেন্টেশন দেয়। সেখানে দেখানো হয়, বাংলাদেশের আইটিখাত কীভাবে ক্রমান্বয়ে বিশ্বের বুকে ছড়িয়ে যাচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা সাহিত্য পরিষদের আলোচনা সভা
পরবর্তী পোস্ট
তালায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting