দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৪
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

হারের দুঃখ ভুলে জয়ে ফিরতে রাতে মাঠে নামছে লিভারপুল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 390 ভিউস

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হারের দুঃখ ভুলে জয়ে ফিরতে ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। সেলহার্স্ট পার্কে অল রেডদের আতিথ্য দেবে লন্ডনের ক্লাবটি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। প্রিমিয়ার লিগে এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটছে না লিভারপুলের। লিগ টেবিলে ৮ম স্থানে অবস্থান করছে গেল বারের রানার্স আপরা। আর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে হারের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্নটাও ফিকে হয়ে গেছে অল রেডদের।

পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে হারলেও, লিগে নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেয়েছে অল রেডরা। এই ম্যাচে ইনজুরির কারণে উইঙ্গার লুইস দিয়াজ ও সেন্টার ব্যাক ইব্রাহিম কন্তের সার্ভিস পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। আর চ্যাম্পিয়ন্স লিগ বিপর্যয়ের কথা ভুলে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় তুলে নিতে চান এই জার্মান কোচ।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাদ্রিদের বিপক্ষে আমরা প্রথম ২০ মিনিট ভালো ছন্দে ছিলাম। ম্যাচে আমরা কিছু ভুল করেছি। আর মাদ্রিদ সেই ভুলগুলোর সুযোগ নিয়েছে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেই ভুলগুলো করতে চাই না। তারা অনেক বড় দল, তাদের অনেক সম্মান করি। আর এই ম্যাচ জিতে আমরা আবার কামব্যাক করতে চাই।’ এদিকে, লিগে খুব একটা ভালো অবস্থানে নেই ক্রিস্টাল প্যালেস। ২৩ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে রয়েছে ক্লাবটি। তবে ঘরের মাঠে লিভারপুলকে ছেড়ে কথা বলবে না ক্রিস্টাল প্যালেস। নিজেদের শেষ দেখায় অ্যানফিল্ডে ১-১ গোলে ড্র করেছিল লন্ডনের ক্লাবটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রেকর্ড পরিমাণ মুনাফা লঙ্কান ক্রিকেট বোর্ডের
পরবর্তী পোস্ট
১৩ ইনিংস কম খেলেই ধোনিকে ছুঁয়ে ফেললেন সাউদি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting