দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:০১
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ব্র্যাডম্যানের কীর্তির পাশে ইংলিশ ক্রিকেটের ‘ভবিষ্যৎ’ হ্যারি ব্রুক

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 364 ভিউস

স্পোর্টস ডেস্ক:

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে ইংলিশ তারকা ক্রিকেটার হ্যারি ব্রুককে। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৪ রানের ইনিংস খেলে এই ডানহাতি ব্যাটার ভেঙেছেন ভারতের ভিনোদ কাম্বলির রেকর্ড। একই সাথে ব্রুক ছুঁয়েছেন সর্বকালের সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যানের কীর্তি।

কিউইদের পেসারদের তাণ্ডবে মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে ওয়েলিংটন টেস্টের প্রথমদিনের শুরুতেই রীতিমতো বিপাকে পড়ে ইংলিশ শিবির। সেখান থেকেই জো রুটকে সাথে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়েন হ্যারি ব্রুক। খেলেছেন ১৬৯ বলে ১৮৪ রানের বিধ্বংসী এক ইনিংস। ২৪টি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়ে অপরাজিত আছেন এই ব্যাটার। টেস্ট ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। অন্যদিকে, অপরাজিত সেঞ্চুরি করেছেন জো রুটও। দিনশেষে ৩ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। আর, কিউইদের হতাশায় ডুবিয়ে ব্রুক-রুটের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৯৪ রান।

টেস্ট গড়কে এই ইনিংসের মাধ্যমে একশোর উপরে নিয়ে গিয়েছেন ব্রুক। আর, স্ট্রাইক রেট ৯৯.৩৮! স্বাভাবিকভাবেই ব্র্যাডম্যানীয় গড় আসবে অনেকের মনের মাঝে। সর্বকালের সেরা ব্যাটার স্যার ডনের একটি কীর্তি ঠিকই ছুঁয়েছেন ব্রুক। ক্যারিয়ারের প্রথম ৬টি টেস্টে চারটি শতরান করার দিক দিয়ে ডন ব্যাডম্যানের পাশেই আছেন এই ইংলিশ ব্যাটার।

টেস্ট ফরম্যাটে দুর্দান্ত ফর্মে আছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। এরই মধ্যে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে তরুণ এই খেলোয়াড়কে। টেস্ট ক্যারিয়ারে ৯ ইনিংসে তার রান সংখ্যা ৮০৭। প্রথম ৯ ইনিংসে ভারতের ভিনোদ কাম্বলির রান ছিল ৭৯৮। এছাড়া ৭৮০ রান করেছিলেন ব্রুকেরই স্বদেশী হার্বার্ট সাটফ্লিক ও ৭৭৮ রান করেছিলেন ভারতের সুনিল গাভাস্কার।

এর আগে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১১৬ বলে ১৫৩ রান করেছিলেন এই ইংলিশ তারকা। মুলতানে ১৪৯ বলে ১০৮ এবং করাচি টেস্টে ১৫০ বলে ১১১ রান করেছিলেন ব্রুক। চলতি বছরে প্রথমবারের মতো আইপিএল মাতাবেন এই ব্যাটার। ১৩.২৫ কোটি টাকায় তাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রবাদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সন্তানদের ছিনিয়ে নিতে চায়, কাঁদতে কাঁদতে নওয়াজের স্ত্রী
পরবর্তী পোস্ট
রেললাইনে ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting