দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৯
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 419 ভিউস

জাতীয় ডেস্ক:

গাজীপুরে গার্মেন্টস কর্মী আজিজুল দম্পতির শিশু সন্তানকে (১৭ মাস) দেখাশুনা করার (লালন পালন) কথা বলে অপহরণ করে নিয়ে বিক্রি করেছিলেন প্রতিবেশী এক যুবক। প্রায় ছয় সপ্তাহ পর ওই শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপহরণকারী ও ক্রেতাসহ দুইজনকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কোদালিয়া এলাকার মোঃ শফিউল আলমের ছেলে শরিফুল আলম লিটন (৪৫) এবং চাঁদপুর জেলার মতলব থানাধীন চর মাছুয়া এলাকার আক্কাছ আলী মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (২৯)। এদের মধ্যে লিটন ওই শিশুটির অপহরণকারী এবং জাহাঙ্গীর অপহৃত শিশুটির ক্রেতা। অপহৃত শিশু রুহান মোস্তফা (১৭ মাস) রংপুরের হারাগাছ উপজেলাধীন চালকুঠি গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, চলতি বছরের প্রথম সপ্তাহে (১ জানুয়ারি) একমাত্র শিশু সন্তান রুহানকে নিয়ে কাজের সন্ধানে গাজীপুর আসেন আজিজুল ইসলাম ও রুলিয়া আক্তার দম্পতি। তারা মহানগরীর বিলাশপুর এলাকার সামাদের বাড়িতে ভাড়া বাসায় ওঠেন এবং স্থানীয় পোশাক কারখানায় চাকরি নেন। একই বাড়ির ওই দম্পতির পাশের ঘরে ভাড়া থাকে অপহরণকারী শরিফুল আলম লিটন। পাশাপাশি ঘর হওয়ায় শিশুর বাবা-মা’র সঙ্গে সখ্যতা গড়ে ওঠে অপহরণকারী শরিফুল। সুসম্পর্কের সুযোগে শিশু রুহানকে দেখাশুনা করার প্রস্তাব গার্মেন্টসকর্মী ওই দম্পতিকে দেয় শরিফুল। শিশুটির বাবা-মা শরীফুলকে বিশ্বাস করে তার প্রস্তাবে রাজি হয়ে মাসিক ৩ হাজার টাকা বেতনে শিশুটিকে দেখাশুনা করার দায়িত্ব দেন।

তিনি জানান, গত ১২ জানুয়ারি সকালে শরিফুলের কাছে শিশুটিকে রেখে তার বাবা-মা নিজেদের কর্মস্থলে চলে যান। এ সুযোগে শিশুটিকে অপহরণ করে নিয়ে স্থানীয় দুলালের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীরের কাছে ৩০হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায় শরিফুল। এদিকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও আজিজুল ও রুলিয়া আক্তার দম্পতি তাদের শিশু সন্তান রুহান এবং শরিফুলের সন্ধান পাননি। বুধবার এ ব্যাপারে তারা পুলিশের সহযোগিতা চান। এর প্রেক্ষিতে পুলিশ নিখোঁজ শিশুটির সন্ধানে বিভিন্নস্থানে অভিযান চালায়। একপর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার পতিতাপল্লী এলাকা থেকে শরীফুলকে গ্রেফতার করে। সে শিশু বিক্রির টাকা নিয়ে ওই পতিতা পল্লীতে আত্মগোপন করে ফূর্তি করছিল। তার স্বীকারোক্তির ভিত্তিতে ভিকটিম শিশুকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরমাছুয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। এসময় শিশুটির ক্রেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কেন একধাপ এগিয়ে হাথুরু? জানালেন হাবিবুল বাশার

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting