দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রাজশাহী আওয়ামী লীগে এবার কার্যালয় নিয়ে রাজনীতি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 285 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজশাহী জেলা আওয়ামী লীগে এবার কার্যালয় নিয়ে শুরু হয়েছে রাজনীতি। সম্প্রতি জেলা প্রশাসন জেলা আওয়ামী লীগকে কোটি টাকা মূল্যের ৮ কাঠা জমি বরাদ্দ দেয়। সেখানে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবালসহ জেলার নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।

এরপরই আলোচনায় আসে রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের কিনে দেওয়া সিলিন্দা এলাকার জমিটি। রাজশাহী সিটি বাইপাস এলাকায় ১০ কাঠা জমিটি এনামুল কিনে দেন। সেখানে আড়াই কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ হচ্ছে। এতোদিন সেই জমি ও ভবন নিয়ে কোনো আলোচনা ছিল না। নতুন কার্যালয়টির যাত্রা শুরুর পরই সিলিন্দার জমি ও ভবন নিয়ে বিভক্ত আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা বলেন, ‘আমাকে কখন-ই ওই জায়গার জমি সম্পর্কে কিছু জানানো হয়নি। জেলা কমিটির মেয়াদ এক বছরের বেশি। এসময়ের মধ্যে এমপি এনামুল হক কোনোদিনই জেলার নেতৃবৃন্দকে ভবন নির্মাণ সম্পর্কেও কিছু জানাননি। আমরা তো মনে করেছিলাম, ওইখানে তার ব্যক্তি চেম্বার হচ্ছে। এখন যেহেতু তিনি বলছেন, ওইটি জেলা আওয়ামী লীগের জমি। তাহলে তো আমাদের ভালোই হলো। দুটি অফিস হবে। নেতাকর্মীদের জন্য বড় পরিসরে বসার ব্যবস্থা করা যাবে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের ভবন করার জন্য ২০১৭ সালে নগরীর সিটিহাট এলাকায় ১০ কাঠা জমি কিনে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক। এই জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এখন সেখানে প্রায় আড়াই কোটি টাকা খরচ করে সাড়ে চার হাজার স্কয়ার ফুটের একটি ভবনও নির্মাণ হচ্ছে। তবে কখন-ই ভবন নির্মাণকাজে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতাকে দেখা যায়নি। সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও এমপি এনামুল হক মাঝে মাঝে সেখানে কাজ পরিদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিতেন।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অলকার মোড়ের একটি ঘর ভাড়া নিয়ে সাংগঠনিক কার্যালয় গড়ে তোলে। এরমধ্যেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় কার্যালয়ের জন্য জায়গা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনের ভিত্তিতে নগরীর রাণীবাজার এলাকার ৮ কাঠা অর্পিত সম্পত্তি বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জমিটি বুঝে নিয়ে সেখানে ঘটা করে উদ্বোধনের পর জেলা আওয়ামী লীগের কার্যালয় বলে সাইনবোর্ড টানানো হয়েছে।

এমপি এনামুল হক বলেন, ‘দলকে ভালোবেসে আমি দলের নামে জমি রেজিস্ট্রি দিয়ে ২০১৭ সালে জেলা আওয়ামী লীগের তখনকার কার্যকরী কমিটির মিটিংয়ে দলিল সাবমিট করেছি। তারা গ্রহণ করেছে। এখন তারা মনে করছে আসাদের সময় জমির রেজিস্ট্রি হয়েছে, এখন সেখানে পার্টি অফিস করবে না। এটা একটা পার্সোনাল জেলাসি থেকে করছে।’

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এতোদিন জেলার কোনো নেতাকে বা এমপি ওই কার্যালয় সম্পর্কে বলা হলো না। ব্যক্তিগতভাবে এমপি এনামুল সেখানে যান, পরিদর্শন করেন। এখন সরকারি জায়গা বরাদ্দ পাওয়ার পর তিনি (এনামুল) কেনো এখন ওই জমির কথা বলছেন।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শত্রু রাষ্ট্রের সীমানা দূরে ঠেলে দিতে বললেন দিমিত্রি মেদভেদেভ
পরবর্তী পোস্ট
ইউটিউবার প্রত্যয় হিরণ দুই সহযোগীসহ আটক

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting