দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘ডিএনএ টেস্ট করব, কিন্তু বিবর্তনবাদ পড়ব না!’

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 292 ভিউস

জাতীয় ডেস্ক:

বিবর্তন বিষয়ে ডারউইনের মতবাদের পাঠদান নিয়ে সম্প্রতি দেশে যারা বিতর্ক সৃষ্টি করেছেন, তাদেরকে ওই মতবাদ পড়ে সমালোচনা করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান।

তিনি বলেছেন, “ডারউইনকে এখনও অনেকে মানতে চায় না। তাকে পড়ে, আপনি রিফিউজ করতে পারেন। কিন্তু অনেকে বলছে, বিবর্তনবাদ পড়বে না। বিবর্তনবাদ পড়ে তার ত্রুটি থাকলে সেটার সমালোচনা করুন।

“অনেকে এখনও বিশ্বাসই করে না যে, পৃথিবী ঘুরছে। আমরা ডিএনএ টেস্ট করব, কিন্তু বিবর্তনবাদ পড়বো না! আমরা বলি, মানুষ আশরাফুল মাকলুকাত। ডারউইন আরেকটু এগিয়ে বলছেন, ‘অবশ্যই আশরাফুল মাকলুকাত নয়তো পৃথিবী ধ্বংস করার জন্য এত মুখিয়ে আছে কেন?’ এটা আমরা এখন দেখছি, পরমাণু অস্ত্র নিয়ে।”

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘দোঁহার পূর্বাপর ও ইউসুফ মুহম্মদের দোঁহা’ শীর্ষক সেমিনারে প্রশ্নোত্তরে পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষক ও প্রাবন্ধিক অধ্যাপক সলিমুল্লাহ বলেন, “মানুষ নিজে যা চিন্তা করে তা নয়, অন্যে তাকে নিয়ে যা চিন্তা করে, সে তাই- এটা ফ্রয়েড বলেছেন। ফ্রয়েড, মার্ক্স, ডারউইনের মত লোকেরা জ্ঞান সৃষ্টি করেছেন। পেছনে তাকালে তাই দেখতে পাই। আমাদের মধ্যে এমন মানুষ জন্মেছেন, তাদের আমরা হয়ত এখনও চিনতে পারিনি।

“কবির, লালন ফকির এরাই আধুনিক। কিন্তু এদের বীজ আমরা মাটিতে পড়তে দিইনি। ইউরোপীয়রা মানুষের কল্যাণে যা করেছে, তার সবই আমরা নিব, তাদের আধুনিকতা আমরা নিব; তবে তাদের সবকিছুই ভালো, এমনটা নয়।”

আরেক প্রশ্নের জবাবে অধ্যাপক সলিমুল্লাহ বলেন, “মুক্তিযুদ্ধের যে কারণ ছিল, সেটা আমরা দেখি না কোথাও। এখন মনে হয় সব যেন অলিক হয়েছে। কোনো একটা দেশ স্বাধীন হয়েছে কি না তার প্রমাণ, সেদেশের সব থেকে দুর্বল জনগোষ্ঠী কেমন আছে।

“আমরা যে এখন ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ বলছি, তা তো মুক্তিযুদ্ধের কথা ছিল না। মুক্তিযুদ্ধ যে ব্যর্থ হয়েছে- তার প্রমাণ, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষরা কেমন আছে? অনেকে বলবেন- কত উন্নয়ন হয়েছে, জিডিপি বেড়েছে, অনেক অবকাঠামো হয়েছে। কিন্তু ন্যূনতম মজুরি আর স্বাস্থ্যসেবার কী হল, তাহলে মুক্তিযুদ্ধের অঙ্গীকার কী হল?”

প্রশ্ন রেখে তিনি বলেন, “দরিদ্রতম কৃষকের যে দুরাবস্থা ছিল ব্রিটিশ ও পাকিস্তান আমলে, তার কি গুণগত কোনো পরিবর্তন হয়েছে? শিক্ষা যে সবার কাছে নিতে পারিনি এর ব্যাখ্যা কী? ইংরেজি মিডিয়াম স্কুলের বাচ্চাদের বেতন মাসে ৩০ হাজার টাকা। পয়সা থাকলেই এখন শিক্ষা কেনা যাচ্ছে। শিক্ষা আর অধিকার নেই।

“এখনও জটিল রোগ হলে ভারতে ছুটতে হচ্ছে। যার পয়সা আছে, সে সিঙ্গাপুর যেতে পারছে। আমি পারছি না। অথচ শতকরা একশ ভাগ লোককে স্বাস্থ্য সেবার আওতায় আনার কথা ছিল। সেটা সম্ভবও ছিল। কত শতাংশ হয়েছে? হয়নি।”

দুপুরলতা সাহিত্য পত্রিকা আয়োজিত এ অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি রিজোয়ান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটখোলা ফাউন্ডেশনের উপদেষ্টা জিল্লুর রহমান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এআই ব্যবহারে তৈরি ছবিতে কপিরাইট দিয়েও বাতিল হল যুক্তরাষ্ট্রে
পরবর্তী পোস্ট
এইচএসসি পাস ছাড়া বেসরকারি স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিতে সভাপতি নয়

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting